৪/১৩. অধ্যায়ঃ

মসজিদে প্রবেশের দুআ’

মসজিদে ঢোকার দোয়া ও বের হওয়ার দোয়া সহজ বাংলায়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৭২

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ لْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ‏.‏ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ‏"‏ ‏.‏

আবূ হুমায়দ আস-সাইদী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী (ﷺ)-এর প্রতি সালাম পেশ করে, তারপর যেন বলে: “হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দিন” এবং বের হওয়ার সময় যেন বলে: “হে আল্লাহ! আমি আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করি”।

[৭৭০] মুসলিম ৭১৩, নাসায়ী ৭২৯, আবূ দাঊদ ৪৬৫, আহমাদ ১৫৬২৭, ২৩০৯৬; দারিমী ১৩৯৪, ২৬৯১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৪৮৪। উক্ত হাদিসের রাবী আবদুল ওয়াহহাব বিন দাহহাক সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার নিকট আশ্চর্য হাদিস শ্রবন করা যায়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন। সালিহ জাযারাহ বলেন, তার হাদিসে অনেক মিথ্যা পাওয়া যায়। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন বরং তিনি প্রত্যাখ্যানযোগ্য। মুহাম্মাদ বিন আওফ বলেন, তিনি একাধিক হাদিস বানিয়ে বর্ণনা করেছেন। ২. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ মসজিদে প্রবেশ করলে নবী صلى الله عليه وسلم-এর প্রতি সালাম পেশ করবে। তারপর বলবে, হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। আর বের হওয়ার সময় বলবে, হে আল্লাহ! আমি আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করি। এই দোয়াগুলো ছোট, সহজ এবং অর্থপূর্ণ। মসজিদে ঢোকার সময় রহমত চাওয়া মানে ইবাদতের কাজে আল্লাহর সাহায্য চাওয়া। বের হওয়ার সময় অনুগ্রহ চাওয়া মানে মসজিদের বাইরে জীবনের প্রয়োজনেও আল্লাহর দয়া চাওয়া। হাদিসটি মসজিদের আদব ও দোয়ার সুন্দর একটি নিয়ম শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে ঢোকার সময় নবী صلى الله عليه وسلم-এর প্রতি সালাম দেওয়ার শিক্ষা এসেছে।
  • প্রবেশের সময় আল্লাহর রহমত চাওয়ার দোয়া শেখানো হয়েছে।
  • বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ চাওয়া হয়েছে।
  • ছোট দোয়াও মসজিদের আদবকে সুন্দর করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন