৪/১০. অধ্যায়ঃ

মসজিদে থুথু ফেলা মাকরূহ

কিবলার দিকে থুথু না ফেলা: মসজিদ পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَحَكَّتْهَا وَجَعَلَتْ مَكَانَهَا خَلُوقًا فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا أَحْسَنَ هَذَا ‏"‏ ‏.‏

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মসজিদের কেবলার দিকে থুথু দেখতে পেয়ে খুবই রাগান্বিত হন, এমনকি তাঁর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। এক আনসারী মহিলা এসে তা মুছে ফেলে এবং সেই স্থানে সুগন্ধি লাগিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এটা কত উত্তম।

[৭৬০] বুখারী ৪০৫, নাসায়ী ৭২৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ৩০৫০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৭৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم মসজিদের কিবলার দিকে থুথু দেখে খুব রাগান্বিত হন, এমনকি তাঁর চেহারা রক্তিম হয়ে যায়। এরপর এক আনসারী মহিলা এসে তা মুছে ফেলেন এবং সেই জায়গায় সুগন্ধি লাগিয়ে দেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, এটা কত উত্তম। এই বর্ণনা থেকে মসজিদ পরিচ্ছন্নতা এবং কিবলার দিকের আদব স্পষ্ট হয়। মসজিদ শুধু একটি জায়গা নয়; এখানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে। তাই কিবলার দিকে ময়লা, থুথু বা কফ রাখা অশোভন। ময়লা সরিয়ে সুগন্ধি লাগানোও এখানে প্রশংসিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদের কিবলার দিক ময়লা করা থেকে বিরত থাকতে হবে।
  • মসজিদে ময়লা দেখলে তা সরিয়ে দেওয়া উত্তম কাজ।
  • সুগন্ধি দিয়ে জায়গা সুন্দর করা এই বর্ণনায় প্রশংসিত হয়েছে।
  • ইবাদতের জায়গার সম্মান রক্ষা করা মুসল্লির দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন