১/১১৫. অধ্যায়ঃ
ঋতুবতী নারীর হায়িদের মেয়াদ পূর্ণ হওয়ার পর রক্ত নির্গত হলে
ইস্তিহাযায় হায়েজের দিন নির্ধারণ করে সালাত আদায়ের নিয়ম
সুনানে ইবনে মাজাহ : ৬২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬২৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ " لاَ وَلَكِنْ دَعِي قَدْرَ الأَيَّامِ وَاللَّيَالِي الَّتِي كُنْتِ تَحِيضِينَ " . قَالَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ " وَقَدْرَهُنَّ مِنَ الشَّهْرِ ثُمَّ اغْتَسِلِي وَاسْتَثْفِرِي بِثَوْبٍ وَصَلِّي " .
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা নবী (ﷺ)-এর নিকট সমাধান জানতে চেয়ে বলেন, আমার অনবরত রক্তস্রাব হয়, আমি কখনো পবিত্র হই না। আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বলেন, না, বরং তুমি তোমার হায়িসের মেয়াদে সালাত ত্যাগ করো। আবু বকর (রাঃ)-এর রিওয়ায়াতে আছে: প্রতি মাসে হায়িসের সমপরিমাণ মেয়াদ নির্ধারণ করো, অতঃপর গোসল করে কাপড়ের পট্টি বেঁধে সালাত পড়ো।
[৬২০] নাসায়ী ২০৮, ৩৫৪, ৩৫৫; আবূ দাঊদ ২৭৪, আহমাদ ২৬১৭৬, ২৬২০০; মুওয়াত্ত্বা মালিক ১৩৮, দারিমী ৭৮০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২৬৪-২৬৮।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক নারী নবী (صلى الله عليه وسلم)-কে বলেন, তাঁর অনবরত রক্তস্রাব হয় এবং তিনি কখনো পবিত্র হন না। তিনি জানতে চান, তাহলে কি সালাত ছেড়ে দেবেন? নবী (صلى الله عليه وسلم) বলেন, না; বরং হায়েজের মেয়াদে সালাত ত্যাগ করবে। আবু বকর (রাঃ)-এর বর্ণনায় এসেছে, প্রতি মাসে হায়েজের সমপরিমাণ দিন নির্ধারণ করে, তারপর গোসল করে কাপড়ের পট্টি বেঁধে সালাত পড়বে। এখানে ইস্তিহাযা অবস্থায় নামাজের বাস্তব পদ্ধতি বোঝানো হয়েছে। রক্তস্রাব চললেও হায়েজের দিন শেষ হলে পরিচ্ছন্নতা নিয়ে সালাতের দিকে ফিরে আসতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিহাযা হলে পুরো মাস সালাত ছাড়া যাবে না।
- নিজের হায়েজের পরিচিত মেয়াদ অনুযায়ী দিন গণনা করা যায়।
- হায়েজের দিন শেষে গোসল করে সালাত আদায় করতে হয়।
- রক্ত নিয়ন্ত্রণে কাপড়ের পট্টি ব্যবহারের নির্দেশ এসেছে।
