১/৯৪. অধ্যায়ঃ

পবিত্রতার গোসল

নাপাকির গোসলের সহজ বর্ণনা: হাত, মাথা ও শরীর ধোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ سَعِيدٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ التَّيْمِيُّ، قَالَ انْطَلَقْتُ مَعَ عَمَّتِي وَخَالَتِي فَدَخَلْنَا عَلَى عَائِشَةَ فَسَأَلْنَاهَا كَيْفَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عِنْدَ غُسْلِهِ مِنَ الْجَنَابَةِ قَالَتْ كَانَ يُفِيضُ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يُدْخِلُهَا فِي الإِنَاءِ ثُمَّ يَغْسِلُ رَأْسَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يُفِيضُ عَلَى جَسَدِهِ ثُمَّ يَقُومُ إِلَى الصَّلاَةِ وَأَمَّا نَحْنُ فَإِنَّا نَغْسِلُ رُءُوسَنَا خَمْسَ مِرَارٍ مِنْ أَجْلِ الضَّفْرِ ‏.‏

জুমায়’ বিন উমায়র আত-তায়মী (দঈফ বা দুর্বল) হতে বর্ণিতঃ

আমি আমার ফুফু ও খালার সাথে আয়িশা (রাঃ)-এর নিকট প্রবেশ করলাম। আমরা তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) অপবিত্রতার গোসলে কী কী করতেন? আয়িশা (রাঃ) বলেন, তিনি প্রথমে তাঁর উভয় হাতে তিনবার পানি ঢালতেন, অতঃপর হাত পানির পাত্রে ঢুকাতেন, অতঃপর তিনবার মাথা ধৌত করতেন, অতঃপর সমস্ত শরীরে পানি ঢালতেন, অতঃপর সালাতে দাঁড়াতেন। আর আমরা আমাদের মাথার চুল ঘন হওয়ায় তা পাঁচবার ধৌত করি।

[৫৭১] বুখারী ২৪৮, ২৫৮, ২৬২, ২৭৩; মুসলিম ৩১৬, ৩১৮; তিরমিযী ১০৪, নাসায়ী ২৪৩-৪৯, ৪২৩-২৪; আবূ দাঊদ ২৪০-৪৩, আহমাদ ২৩৭৩৬, ২৩৮৯০, ২৪১২৭, ২৪১৭৯, ২৪৫৮৪, ২৪৭৫৫, ২৪৮৮১, ২৫০২৫, ২৫৩৩২, ২৫৪৬৪, ২৫৬০৯; মুওয়াত্ত্বা মালিক ১০০, দারিমী ৭৪৮। তাহক্বীক্ব আলবানী: খুবই দুর্বল। তাখরীজ আলবানী: মিশকাত ৪৫৯, যঈফ আবূ দাউদ ৩৩। উক্ত হাদিসের রাবী জুমায় বিন উমায়র আত-তায়মী সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইমাম বুখারী বলেন তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইবনু নুমায়র তিনি মানুষের মাঝে বড় মিথ্যুক। ইবনু হিব্বান বলেন, তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রাঃ-কে জিজ্ঞেস করা হয়, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নাপাকির গোসলে কী করতেন। তিনি বলেন, নবী صلى الله عليه وسلم প্রথমে দুই হাতে তিনবার পানি ঢালতেন, এরপর হাত পাত্রে ঢুকাতেন। তারপর তিনবার মাথা ধৌত করতেন এবং পুরো শরীরে পানি ঢালতেন। এরপর সালাতে দাঁড়াতেন। আয়িশা রাঃ আরও বলেন, তারা নিজেদের মাথার চুল ঘন হওয়ায় পাঁচবার ধৌত করতেন। এই বর্ণনা নাপাকির গোসলের নিয়ম নিয়ে সহজ দিক তুলে ধরে। এখানে নবী صلى الله عليه وسلم-এর গোসলের একটি বর্ণনা এবং নারীদের ঘন চুলের কারণে বাড়তি ধোয়ার কথা এসেছে। তাই ব্যাখ্যায় মূল টেক্সটের কথাই সামনে রাখা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর গোসলে হাত ধোয়া ও মাথা ধোয়ার কথা এসেছে।
  • পুরো শরীরে পানি ঢেলে পরে সালাতে দাঁড়ানোর বর্ণনা আছে।
  • ঘন চুলের কারণে আয়িশা রাঃ-দের পাঁচবার ধোয়ার কথা উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন