১/৯৪. অধ্যায়ঃ
পবিত্রতার গোসল
নাপাকির গোসলের নিয়ম: নবী صلى الله عليه وسلم-এর ধাপে ধাপে পদ্ধতি
সুনানে ইবনে মাজাহ : ৫৭৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৭৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ وَضَعْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ غُسْلاً فَاغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثًا ثُمَّ أَفَاضَ عَلَى فَرْجِهِ ثُمَّ دَلَكَ يَدَهُ فِي الأَرْضِ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَذِرَاعَيْهِ ثَلاَثًا ثُمَّ أَفَاضَ الْمَاءَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ .
মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর জন্য গোসলের পানি রেখে দিলে তিনি অপবিত্রতার গোসল করেন। তিনি তাঁর বাম হাত দিয়ে পানির পাত্রটি কাত করে তাঁর ডান হাতে পানি ঢালেন এবং দুই হাতের তালু কবজি পর্যন্ত তিনবার ধৌত করেন, অতঃপর নিজের লজ্জাস্থান ধৌত করেন, অতঃপর হস্তদ্বয় মাটিতে ঘষেন, অতঃপর কুলি করেন ও নাকে পানি দেন। তিনি তাঁর মুখমণ্ডল তিনবার এবং দুই হাত তিনবার ধুলেন, অতঃপর নিজের সমস্ত শরীরে পানি ঢালেন, তারপর একটু সরে গিয়ে তাঁর দুই পা ধৌত করেন।
[৫৭০] বুখারী ২৪৯, ২৫৭, ২৫৯-৬০, ২৬৫-৬৬, ২৭৪, ২৭৬, ২৮১; মুসলিম ৩১১-৩, ৩৩৭; তিরমিযী ১০৩, নাসায়ী ৩৫৩, ৪১৮-১৯; আবূ দাঊদ ২৪৫, আহমাদ ২৬২৫৮, ২৬৩০২, ২৬০১৬; দারিমী ৭১২, ৭৪৭; ইবনু মাজাহ ৪৬৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩৪৩।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে মায়মূনা রাঃ নবী صلى الله عليه وسلم-এর নাপাকির গোসলের ধাপ বর্ণনা করেছেন। তিনি পানি রাখলে নবী صلى الله عليه وسلم বাম হাত দিয়ে পাত্র কাত করে ডান হাতে পানি ঢালেন। দুই হাতের তালু কবজি পর্যন্ত তিনবার ধৌত করেন, লজ্জাস্থান ধৌত করেন, হাত মাটিতে ঘষেন, কুলি করেন ও নাকে পানি দেন। এরপর মুখ তিনবার এবং দুই হাত তিনবার ধৌত করেন। তারপর পুরো শরীরে পানি ঢালেন এবং শেষে একটু সরে গিয়ে দুই পা ধৌত করেন। এই বর্ণনাটি ফরজ গোসলের নিয়ম জানতে চাওয়া মানুষের জন্য খুব পরিষ্কার। এখানে পবিত্রতা ধাপে ধাপে, পরিপাটি ও সচেতনভাবে করার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোসলের শুরুতে দুই হাত ধোয়ার কথা এসেছে।
- লজ্জাস্থান ধোয়া, কুলি ও নাকে পানি দেওয়ার ধাপ বর্ণিত হয়েছে।
- শেষে শরীরে পানি ঢেলে আলাদা জায়গায় পা ধোয়ার কথা এসেছে।
