০/৯. অধ্যায়ঃ

ঈমানের বিবরণ

ঈমানের শাখা: লা ইলাহা ইল্লাল্লাহ, লজ্জা ও মানুষের উপকার

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ أَوْ سَبْعُونَ بَابًا أَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ وَأَرْفَعُهَا قَوْلُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ ‏"‏ ‏.‏حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، جَمِيعًا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “ঈমানের ষাট বা সত্তরটিরও বেশি শাখা আছে। তার মধ্যে সবচেয়ে নিম্নস্তরের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। আর সর্বোচ্চ স্তরের শাখা হলো “লা ইলাহা ইল্লাল্লাহ” (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই) বলা। আর লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।”

[৫৭] বুখারী ৯, মুসলিম ৩৫/১-২, তিরমিযী ২৬১৪, নাসায়ী ৫০০৪-৬, আবূ দাঊদ ৪৬৭৬, আহমাদ ৭০৯৭, ৯৪১৭। তাহক্বীক্ব আলবানীঃ সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৭৬৯, ইবনু আবী শাইরাহ ২১/৬৭। উক্ত হাদিসের রাবী ১. সুহায়ল বিন আবু সালিহ সম্পর্কে মুহাম্মাদ বিন সাঈদ বলেন, তিনি সিকাহ। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, সাবত। আহমাদ বিন হাম্বল বলেন তার বর্ণিত হাদিস সহিহ নয়। ইমাম নাসাঈ বলেন কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন তার খবর মাকবুল বা গ্রহণযোগ্য। ইবনু হিব্বান বলেন তিনি সিকাহ তবে অন্যত্রে বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন।২. আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীল যোগ্য নয়। আলী বিন মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতীম আর-রাযী তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঈমানের বহু শাখার কথা বলেছেন। বর্ণনায় এসেছে, ঈমানের ষাট বা সত্তরটিরও বেশি শাখা আছে। এর সর্বোচ্চ শাখা হলো “লা ইলাহা ইল্লাল্লাহ” বলা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই—এই তাওহীদের ঘোষণা। আর নিম্নস্তরের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। হাদিসে আরও বলা হয়েছে, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। এতে বোঝা যায়, ঈমান শুধু মুখের কথা নয়; বিশ্বাস, চরিত্র এবং মানুষের উপকার—সব মিলেই ঈমানি জীবন গড়ে ওঠে। রাস্তার কষ্ট সরানো ছোট কাজ মনে হলেও হাদিসে তা ঈমানের অংশ হিসেবে এসেছে। তাই মুমিনের জীবন তাওহীদ, ভালো আচরণ ও সমাজের উপকারে ভরা হওয়া উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদের ঘোষণা ঈমানের বড় শাখা।
  • রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোও ঈমানি কাজ।
  • লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ গুণ।
  • ঈমান বিশ্বাসের পাশাপাশি আচরণ ও উপকারের মধ্যেও প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন