১/৯০. অধ্যায়ঃ
তাইয়াম্মুমের বিবরণ
সুনানে ইবনে মাজাহ : ৫৬৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৬৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ تَيَمَّمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى الْمَنَاكِبِ .
আম্মার বিন ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কাঁধ পর্যন্ত তায়াম্মুম করেছি।
[৫৬৩] বুখারী ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিযী ১৪৪, নাসায়ী ৩১২-১৩, ৩১৬-২০; আবূ দাঊদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনু মাজাহ ৫৬৫, ৫৬৯, ৫৭১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩৪০।
