০/৮. অধ্যায়ঃ
কিয়াস ও মনগড়া মতামত হতে বেঁচে থাকা।
জানা বিষয়ে সিদ্ধান্ত: ফাতওয়া ও বিচার করার সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৫
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ، سَجَّادَةُ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَمَوِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ حَسَّانَ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ، قَالَ لَمَّا بَعَثَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى الْيَمَنِ قَالَ " لاَ تَقْضِيَنَّ وَلاَ تَفْصِلَنَّ إِلاَّ بِمَا تَعْلَمُ فَإِنْ أَشْكَلَ عَلَيْكَ أَمْرٌ فَقِفْ حَتَّى تُبَيِّنَهُ أَوْ تَكْتُبَ إِلَىَّ فِيهِ " .
মুআয বিন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে পাঠানোর সময় বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান আছে কেবল সেই বিষয়ে তুমি সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। কোন বিষয় তোমার জন্য কঠিন হলে (অজ্ঞাত থাকলে) তুমি অপেক্ষা করবে, যতক্ষণ না তোমার নিকট স্পষ্ট হয় (বা তোমাকে বলে দেয়া হয়) অথবা তুমি লিখিতভাবে সে সম্পর্কে আমাকে জানাবে।
[৫৫] নাই তাহক্বীক্ব আলবানী: মউযূ । তাখরীজ আলবানী: যঈফাহ ২/২৭৫-২৭৬।উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন সাঈদ বিন হাসসান সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস বানোয়াট। ইয়াহইয়া বিন মাঈন বলেছেন মুনকারুল হাদিস। আমর ইবনু ফাল্লাস বলেন, তিনি একাধিক হাদিস বানিয়ে বর্ণনা করেছেন। ইমাম বুখারী তার হাদিস প্রত্যাখ্যান করেছেন। ইমাম নাসাঈ তাকে মিথ্যুক বলেছেন এবং তার হাদিস প্রত্যাখ্যান করেছেন। ইবনু নুমাইর বলেন তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুয়াজ ইবনু জাবাল (রাঃ)-কে ইয়ামানে পাঠানোর সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান আছে কেবল সেই বিষয়ে সিদ্ধান্ত বা রায় দেবে। কোনো বিষয় কঠিন হলে বা স্পষ্ট না হলে অপেক্ষা করবে, যতক্ষণ না তা পরিষ্কার হয়, অথবা সে বিষয়ে লিখে জানাবে। এই হাদিস ফাতওয়া, বিচার, নেতৃত্ব এবং দ্বীনি সিদ্ধান্তে সতর্কতার শিক্ষা দেয়। জ্ঞান ছাড়া তাড়াহুড়া করে রায় দেওয়া ঠিক নয়। অনেক সময় চুপ থাকা বা সময় নেওয়া বেশি নিরাপদ। হাদিসটি আমাদের শেখায়, দায়িত্বশীল মানুষ নিজের সীমা জানে। সে সব প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয় না; বরং সত্য জানার চেষ্টা করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে রায় দেওয়া উচিত নয়।
- কঠিন বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করা নিরাপদ।
- দ্বীনি সিদ্ধান্তে তাড়াহুড়া করা থেকে বাঁচা দরকার।
- প্রয়োজনে জ্ঞানী ব্যক্তির কাছে লিখে বা জিজ্ঞেস করে জানা উচিত।
