১/৮৪. অধ্যায়ঃ
চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা
সুনানে ইবনে মাজাহ : ৫৪৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৪৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا قَالَ وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَفْعَلُهُ . قَالَ إِبْرَاهِيمُ كَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لأَنَّ إِسْلاَمَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ .
হাম্মাম ইবনুল হারিস হতে বর্ণিতঃ
জারীর বিন আবদুল্লাহ (রাঃ) পেশাব করার পর ওজু করলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করলেন। তাকে বলা হল, আপনিও কি এরূপ করেন? তিনি বলেন, আমাকে কোন জিনিস তাতে বাধা দেবে? অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি। ইব্রাহিম বলেন, জারীর (রাঃ) এর হাদিস শুনে লোকেরা বিস্মিত হতো। কারণ তিনি সূরা আল-মায়িদা নাজিল হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন।
[৫৪১] বুখারী ৩৮৭, মুসলিম ২৭২, তিরমিযী ৯৩-৯৪, ৬১১; নাসায়ী ১১৮, আবূ দাঊদ ১৫৪, আহমাদ ১৮৬৮৭, ১৮৭১৯, ১৮৭৩৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৯৯, সহীহ্ আবূ দাউদ ১৪৩
