১/৭০. অধ্যায়ঃ

মযী নির্গত হলে উযু করা

মযী নির্গত হলে লজ্জাস্থান ধোয়া ও ওজু যথেষ্ট

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫০৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ أَبِي حَبِيبِ بْنِ يَعْلَى بْنِ مُنْيَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَتَى أُبَىَّ بْنَ كَعْبٍ وَمَعَهُ عُمَرُ فَخَرَجَ عَلَيْهِمَا فَقَالَ إِنِّي وَجَدْتُ مَذْيًا فَغَسَلْتُ ذَكَرِي وَتَوَضَّأْتُ ‏.‏ فَقَالَ عُمَرُ أَوَ يُجْزِئُ ذَلِكَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَعَمْ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি উমর (রাঃ) কে সাথে করে উবাই ইবনে কাব (রাঃ) এর নিকট এলেন। তিনি তাদের সামনে বেরিয়ে এসে বলেন, আমার মযী নির্গত হয়েছিল, তাই আমার লজ্জাস্থান ধুয়ে নিলাম এবং ওজু করলাম। উমর (রাঃ) বললেন, তাই কি যথেষ্ট? তিনি বলেন, হ্যাঁ। উমর (রাঃ) বললেন, আপনি কি তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ।

[৫০৫] যঈফ। উক্ত হাদিসের রাবী মুসআব বিন শায়বাহ কে ইয়াহইয়া বিন মাঈন সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন তার থেকে একাধিক মুনকার হাদিস বর্ণিত হয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম নাসাঈ বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইমাম দারাকুতনী বলেন, তিনি নির্ভরযোগ্য নয় এবং স্মৃতিশক্তি দুর্বল। ২. আবু হাবীব বিন ইয়ালা বিন মুনইয়াহ সম্পর্কে বলা হয়েছে তিনি অপরিচিত।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাই ইবনে কাব রাঃ বলেন, তাঁর মযী নির্গত হয়েছিল, তাই তিনি লজ্জাস্থান ধুয়ে ওজু করেছেন। উমর রাঃ জানতে চান, এতেই কি যথেষ্ট? উবাই রাঃ বলেন, হ্যাঁ। এরপর উমর রাঃ জিজ্ঞেস করেন, আপনি কি এটা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এর কাছে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ। এখানে হাদিসটির শক্তি হলো, সাহাবারা পবিত্রতার বিষয়ে নিশ্চিত হতে প্রশ্ন করেছেন এবং নবী صلى الله عليه وسلم থেকে শোনা নির্দেশের ওপর আমল করেছেন। মযী হলে ওজু, লজ্জাস্থান ধোয়া, গোসল না করা—এসব বিষয় সরাসরি বর্ণনা থেকে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মযী হলে লজ্জাস্থান ধোয়া ও ওজু করার শিক্ষা এসেছে।
  • সাহাবারা পবিত্রতার বিষয়ে নিশ্চিত হয়ে আমল করতেন।
  • নবী صلى الله عليه وسلم থেকে শোনা নির্দেশের ওপর সাহাবারা ভরসা করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন