১/৭০. অধ্যায়ঃ

মযী নির্গত হলে উযু করা

মযী বের হলে কী করবেন: ওজু ও কাপড় পরিষ্কারের নিয়ম

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫০৬

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً فَأُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قَالَ ‏"‏ إِنَّمَا يَكْفِيكَ كَفٌّ مِنْ مَاءٍ تَنْضِحُ بِهِ مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ ‏"‏ ‏.‏

সাহল বিন হুনায়ফ (রাঃ) হতে বর্ণিতঃ

আমার প্রচুর মযী নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এতে তোমার জন্য ওজু-ই যথেষ্ট। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ), তা আমার কাপড়ে লেগে গেলে কি করতে হবে? তিনি বলেন, তোমার কাপড়ের যে অংশে তা লাগে দেখবে সেই অংশ এক আজলা পানি দিয়ে ধৌত করাই তোমার জন্য যথেষ্ট।

[৫০৪] তিরমিযী ১১৫, আবূ দাঊদ ২১০, আহমাদ ১৫৫৪৩, দারিমী ৭২৩। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২০৪। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া ইবনু মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহল ইবনে হুনাইফ রাঃ বলেন, তাঁর বেশি মযী নির্গত হতো, তাই তিনি অনেকবার গোসল করতেন। তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কে জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم বলেন, এতে ওজুই যথেষ্ট। এরপর তিনি কাপড়ে মযী লাগলে কী করতে হবে জিজ্ঞেস করেন। উত্তরে বলা হয়, কাপড়ের যে অংশে তা লেগেছে মনে হয়, সে অংশে এক আজলা পানি দিলেই যথেষ্ট। হাদিসটি মযী বের হলে করণীয় বিষয়ে খুব সহজ নির্দেশ দেয়। এতে অযথা কষ্ট না নিয়ে ওজু করা এবং কাপড়ের আক্রান্ত অংশ পরিষ্কার করার শিক্ষা আছে। মযী, ওজু, কাপড় ধোয়া—এসবই এই হাদিসের মূল শব্দ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মযী নির্গত হলে এই বর্ণনায় ওজু যথেষ্ট বলা হয়েছে।
  • কাপড়ে মযী লাগলে সংশ্লিষ্ট অংশে পানি দেওয়া যথেষ্ট বলা হয়েছে।
  • পবিত্রতার বিষয়ে অযথা বেশি কষ্ট নেওয়ার দরকার নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন