১/৫১. অধ্যায়ঃ

মাথা মাসহ করা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩৪

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، قَالَ أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى - هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ نَعَمْ ‏.‏ فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ‏.‏

ইয়াহইয়া হতে বর্ণিতঃ

তিনি আব্দুল্লাহ বিন যায়দ (রাঃ) কে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কিভাবে উযু করতেন তা আপনি আমাকে দেখাতে পারেন কি? আব্দুল্লাহ বিন যায়দ (রাঃ) বলেন, হ্যাঁ।তিনি ওজুর পানি নিয়ে ডাকলেন এবং তিনি তাঁর হাতে পানি ঢেলে উভয় হাত দুবার ধৌত করলেন, অতঃপর তিনবার কুলি করলেন ও নাকে পানি দিলেন, অতঃপর মুখমণ্ডল তিনবার ধৌত করলেন, অতঃপর দুহাত কনুইসহ দুবার করে ধৌত করলেন।অতঃপর তিনি উভয় হাত দিয়ে সামনের দিক থেকে পেছনের দিক পর্যন্ত তাঁর মাথা মাসেহ করলেন। তিনি তাঁর মাথার সামনের দিক থেকে শুরু করলেন এবং দুহাত ঘাড় পর্যন্ত নিলেন, অতঃপর পেছন দিক থেকে দুহাত যেখান থেকে মাসেহ শুরু করেন সেখানে নিয়ে আসেন, অতঃপর তাঁর দু পা ধৌত করেন।

[৪৩২] বুখারী ১৫৮, ১৮৫, ১৮৬, ১৯১, ১৯২, ১৯৭, ১৯৯; মুসলিম ২৩৫-৩৬, তিরমিযী ২৮, ৩২, ৩৫; নাসায়ী ৯৭, ৯৮; আবূ দাঊদ ১১৮, ১২০; আহমাদ ১৫৯৯৬, ১৬০০৩, ১৬০১৭, ১৬০২৪, ১৬০৩৭; মুওয়াত্ত্বা মালিক ৩২, দারিমী ৬৯৪, ৭০৯; ইবনু মাজাহ ৪০৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ১০৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন