৩৭/৩৯. অধ্যায়ঃ

জান্নাতের বর্ণনা

জান্নাতের জন্য প্রস্তুতি: আলো, ফল, ঘর ও চিরস্থায়ী সুখের ডাক

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩৩২

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي الضَّحَّاكُ الْمَعَافِرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ كُرَيْبٍ، - مَوْلَى ابْنِ عَبَّاسٍ - قَالَ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ يَوْمٍ لأَصْحَابِهِ ‏"‏ أَلاَ مُشَمِّرٌ لِلْجَنَّةِ فَإِنَّ الْجَنَّةَ لاَ خَطَرَ لَهَا هِيَ وَرَبِّ الْكَعْبَةِ نُورٌ يَتَلأْلأُ وَرَيْحَانَةٌ تَهْتَزُّ وَقَصْرٌ مَشِيدٌ وَنَهَرٌ مُطَّرِدٌ وَفَاكِهَةٌ كَثِيرَةٌ نَضِيجَةٌ وَزَوْجَةٌ حَسْنَاءُ جَمِيلَةٌ وَحُلَلٌ كَثِيرَةٌ فِي مَقَامٍ أَبَدًا فِي حَبْرَةٍ وَنَضْرَةٍ فِي دَارٍ عَالِيَةٍ سَلِيمَةٍ بَهِيَّةٍ ‏"‏ ‏.‏ قَالُوا نَحْنُ الْمُشَمِّرُونَ لَهَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قُولُوا إِنْ شَاءَ اللَّهُ ‏"‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ الْجِهَادَ وَحَضَّ عَلَيْهِ ‏.‏

উসামাহ বিন যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের বললেনঃ আছে না কি কেউ জান্নাতের জন্য কোমর বেঁধে কর্ম সম্পাদনকারী? কেননা জান্নাতের বিকল্প বা সমতুল্য কিছু নেই। কাবার প্রভুর শপথ! তার আলো ঝলমল করে বিচ্ছুরিত হয়। পুস্পরাজি ঘ্রাণ ছড়ায়। সুরম্য অট্টালিকাসমূহ, বহমান স্রোতস্বিনী, সুমিষ্ট ফলের প্রাচুর্য, অলংকারে সজ্জিতা পরমা সুন্দরী স্ত্রী, চিরস্থায়ী বাসস্থান সবুজ শ্যামলিমায় নিয়ামতে ভরপুর, গগনচুম্বী নিরাপদ ও মনোরম বাড়িঘর। তারা বলেন, হে আল্লাহর রাসূল! আমরা এ জান্নাতের জন্য কোমর বাঁধলাম। তিনি বলেনঃ তোমরা “ইনশাআল্লাহ” বলো। অতঃপর তিনি জিহাদ সম্পর্কে আলোচনা করেন এবং তাতে যোগদানে উৎসাহিত করেন।

তাহকীক আলবানীঃ দুর্বল।[৩৬৬৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত তালীকুর রাগীব ৪/২৫৩, দঈফাহ ৩৩৫৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের জান্নাতের জন্য প্রস্তুত হতে বলেছেন। তিনি জান্নাতের কোনো বিকল্প নেই বলে জানিয়ে তার আলো, সুগন্ধ, সুন্দর অট্টালিকা, বহমান নদী, পাকা ফল, সুন্দর স্ত্রী, বহু পোশাক, স্থায়ী বাসস্থান এবং নিরাপদ সুন্দর ঘরের কথা বলেছেন। সাহাবীরা বললেন, তারা প্রস্তুত। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, ইনশাআল্লাহ বলো। এরপর তিনি জিহাদের কথা উল্লেখ করেন এবং তাতে উৎসাহ দেন। হাদিসটি জান্নাতের নিয়ামতকে শুধু কল্পনা হিসেবে নয়, আমলের আহ্বান হিসেবে তুলে ধরে। মুমিনের জন্য জান্নাতের আশা মানে অলস বসে থাকা নয়; বরং আল্লাহর পথে দায়িত্বশীল জীবন গড়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের জন্য প্রস্তুতি নিতে আমল দরকার।
  • জান্নাতের নিয়ামত দুনিয়ার বিকল্পের মতো নয়।
  • ভালো সংকল্পের সাথে ইনশাআল্লাহ বলা আদবের অংশ।
  • নবী (صلى الله عليه وسلم) জান্নাতের কথা বলে সাহাবীদের ভালো কাজে উৎসাহ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন