৩৭/৩৮. অধ্যায়ঃ

জাহান্নামের বর্ণনা

জাহান্নামের আগুন: দুনিয়ার আগুনের সত্তর ভাগের একভাগ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَيَعْلَى، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ نُفَيْعٍ أَبِي دَاوُدَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ نَارَكُمْ هَذِهِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ وَلَوْلاَ أَنَّهَا أُطْفِئَتْ بِالْمَاءِ مَرَّتَيْنِ مَا انْتَفَعْتُمْ بِهَا وَإِنَّهَا لَتَدْعُو اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ لاَ يُعِيدَهَا فِيهَا ‏"‏ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের দুনিয়ার এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ (উত্তাপের দিক থেকে)। যদি সেই আগুনকে দুবার পানি দ্বারা ঠান্ডা করা না হতো তবে তোমরা এর দ্বারা উপকৃত হতে পারতে না। এ আগুন মহামহিম আল্লাহর নিকট প্রার্থনা করছে যে আবার তাকে জাহান্নামে ফেরত না নেয়া হয়।

তাহকীক আলবানী : এ বাক্য গুলো খুবই দুর্বল তবে وانها لتدعو “ ...... বাক্যটি বাদে সহীহ।[৩৬৪৮] [হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত তা'লীকুর রাগীব ৪/২৬৬, দঈফাহ ৩২০৮, দঈফ আল-জামি' ২০১৮।উক্ত হাদীসের রাবী নুফায়' আবূ দাঊদ সম্পর্কে আবূ বিশর আদ দাওলাবী বলেন তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম তিরমিযী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল ছিলেন। আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত, তার থেকে কোন হাদীস গ্রহণ করা যাবে না। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম বুখারী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামাল : রাবী নং ৬৪৬৬, ৩০/১০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাহান্নামের আগুনের ভয়াবহতা বোঝাতে দুনিয়ার আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ। আরও বলা হয়েছে, যদি এই আগুনকে দুবার পানি দিয়ে ঠান্ডা করা না হতো, তবে মানুষ এর দ্বারা উপকার পেত না। হাদিসে আরও এসেছে, এই আগুন আল্লাহর কাছে দোয়া করছে যেন তাকে আবার জাহান্নামে ফিরিয়ে না নেওয়া হয়। এখানে মূল শিক্ষা হলো, যে আগুনকে আমরা দুনিয়াতে শক্তিশালী ও ভয়ংকর মনে করি, সেটিও জাহান্নামের আগুনের তুলনায় খুব সামান্য। তাই মুমিনের উচিত জাহান্নামের শাস্তিকে ভয় করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা এবং আল্লাহর রহমত কামনা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় খুব সামান্য বলে হাদিসে এসেছে।
  • জাহান্নামের শাস্তির কথা মনে রাখা মানুষকে গুনাহ থেকে সতর্ক করে।
  • আল্লাহর রহমত চাওয়া এবং নেক পথে থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন