৩৭/৩৭. অধ্যায়ঃ

শাফা‘আতের আলোচনা

শাফাআতের ব্যাপকতা: গুনাহগার উম্মতের জন্য নবী صلى الله عليه وسلم-এর নির্বাচন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩১১

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا أَبُو بَدْرٍ، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ نِصْفُ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ لأَنَّهَا أَعَمُّ وَأَكْفَى أَتُرَوْنَهَا لِلْمُتَّقِينَ لاَ وَلَكِنَّهَا لِلْمُذْنِبِينَ الْخَطَّائِينَ الْمُتَلَوِّثِينَ ‏"‏ ‏.‏

আবূ মূসা আল-আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে শাফাআত করার অথবা আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করানোর মধ্যে যে কোন একটি গ্রহণ করার অবকাশ দেয়া হয়েছিল। আমি শাফাআতকে গ্রহণ করেছি। কেননা তা ব্যাপক বিস্তৃত এবং অধিক ফলপ্রসূ। তোমরা কি মনে করো যে, শাফাআত মুত্তাকীদের জন্য? না, বরং তা গুনাহগার, অপরাধে অভিযুক্ত এবং সত্য-মিথ্যার মধ্যে মিশ্রণকারীদের জন্য।

তাহকীক আলবানীঃ “لأ نها ...” বাক্যটি ব্যতীত সহীহ।[৩৬৪২] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। দঈফাহ ৩৫৮৫, দঈফ আল-জামি' ২৯৩২।উক্ত হাদীসের রাবী আবূ বাদর সম্পর্কে আবূ হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার হাদীস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, আমি আশা করি তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামাল : রাবী নং ২৭০২, ১২/৩৮২ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم জানান, তাঁকে দুটি বিষয়ের মধ্যে একটি গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল: তাঁর উম্মতের অর্ধেককে জান্নাতে প্রবেশ করানো, অথবা শাফাআত করা। তিনি শাফাআতকে গ্রহণ করেছেন। কারণ তাঁর ভাষায় এটি বেশি ব্যাপক এবং অধিক ফলপ্রসূ। এরপর তিনি বলেন, তোমরা কি মনে করো শাফাআত শুধু মুত্তাকীদের জন্য? না; বরং তা গুনাহগার, ভুলকারী এবং সত্য-মিথ্যার মধ্যে মিশ্রিত হয়ে পড়া লোকদের জন্য। এই হাদিসে শাফাআতের দরজা গুনাহগারদের জন্য আশার কথা বলে, তবে গুনাহের অনুমতি দেয় না। বরং বোঝায়, যারা ভুল করেছে তাদের জন্যও আল্লাহর অনুমতিতে নবী صلى الله عليه وسلم-এর শাফাআতের আশা আছে। তাই মুমিনের উচিত ভুল বুঝে ফিরে আসা এবং তাওহীদ ধরে রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم শাফাআতকে উম্মতের জন্য বেশি ব্যাপক হিসেবে বেছে নিয়েছেন।
  • শাফাআত শুধু পরহেজগারদের জন্য নয়; গুনাহগারদের কথাও হাদিসে এসেছে।
  • ভুলের পর ফিরে আসা এবং ঈমান ধরে রাখা মুমিনের গুরুত্বপূর্ণ কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন