৩৭/৩৫. অধ্যায়ঃ

কিয়ামতের দিন আল্লাহর রহমাত লাভের আশা করা যায়

তাওহীদ: বান্দার উপর আল্লাহর অধিকার ও বান্দার প্রাপ্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ مَرَّ بِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا عَلَى حِمَارٍ فَقَالَ ‏"‏ يَا مُعَاذُ هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ ‏"‏ ‏.‏ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا ‏.‏ وَحَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوا ذَلِكَ أَنْ لاَ يُعَذِّبَهُمْ ‏"‏ ‏.‏

মুআয বিন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তখন একটি গাধার পিঠে আরোহিত ছিলাম। তিনি বলেনঃ হে মুআজ! তুমি কি জানো, বান্দার উপর আল্লাহর কী অধিকার রয়েছে এবং আল্লাহর উপর বান্দার কী অধিকার রয়েছে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক অবগত। তিনি বলেনঃ বান্দার উপর আল্লাহর অধিকার এই যে, বান্দা তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে অন্য কিছু শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার এই যে, তারা (বান্দা) তদনুযায়ী আচরণ করলে তিনি তাদেরকে শাস্তি দেবেন না।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬২৮] [সহীহুল বুখারী ২৮৫৬, মুসলিম ৩০, তিরমিযী ২৬৪৩, আবূ দাঊদ ২৫৫৯, আহমাদ ১৩৩৩১, ২১৪৮৬, ২১৪৯৯, ২১৫৩৪, ২১৫৫৩, ২১৫৯১।]

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাওহীদের মূল শিক্ষা খুব স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুআজ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, বান্দার উপর আল্লাহর কী অধিকার এবং আল্লাহর উপর বান্দার কী অধিকার। মুআজ (রাঃ) বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো—তারা শুধু তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না। আর বান্দারা যদি তা করে, তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। এই হাদিস ইসলামের ভিত্তি বুঝিয়ে দেয়: ইবাদত একমাত্র আল্লাহর জন্য, শিরক থেকে বাঁচা জরুরি, আর নাজাতের আশা তাওহীদের সাথে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদের মূল কথা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা।
  • শিরক থেকে বেঁচে থাকা বান্দার ওপর আল্লাহর অধিকার আদায়ের অংশ।
  • যারা তাওহীদ মেনে চলে, তাদের জন্য শাস্তি থেকে নাজাতের আশা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন