৩৭/৩৫. অধ্যায়ঃ

কিয়ামতের দিন আল্লাহর রহমাত লাভের আশা করা যায়

আল্লাহর রহমত: মায়ের মমতা থেকে কেয়ামতের দয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৯৪

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مِائَةَ رَحْمَةٍ فَجَعَلَ فِي الأَرْضِ مِنْهَا رَحْمَةً فَبِهَا تَعْطِفُ الْوَالِدَةُ عَلَى وَلَدِهَا وَالْبَهَائِمُ بَعْضُهَا عَلَى بَعْضٍ وَالطَّيْرُ وَأَخَّرَ تِسْعَةً وَتِسْعِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةٍ فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا اللَّهُ بِهَذِهِ الرَّحْمَةِ ‏"‏ ‏.‏

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মহান আল্লাহ আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন এক শত রহমত সৃষ্টি করেছেন। তার মধ্যে থেকে তিনি মাত্র একটি রহমত পৃথিবীতে বিতরণ করেছেন। এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে মা তার সন্তানের প্রতি অনুকম্পা প্রদর্শন করে এবং জীবজন্তু, পক্ষীকুল ইত্যাদিও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। অবশিষ্ট নিরানব্বইটি রহমত তিনি কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। যেদিন কেয়ামত হবে সেদিন তিনি এটি দ্বারা একশত রহমত পূর্ণ করবেন।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬২৬] [হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।]

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, আল্লাহ আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন একশত রহমত সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি রহমত তিনি পৃথিবীতে দিয়েছেন। এই রহমতের কারণেই মা সন্তানের প্রতি দয়া দেখায়, জীবজন্তু একে অপরের প্রতি সহানুভূতি দেখায় এবং পাখিরাও মমতা প্রকাশ করে। বাকি নিরানব্বইটি রহমত আল্লাহ কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। কেয়ামত হলে তিনি এই একটি রহমত দিয়েও একশত পূর্ণ করবেন। হাদিসটি আমাদের চোখে দেখা দয়ার উৎস চিনতে শেখায়। মায়ের মমতা, প্রাণীর মমতা—সবই আল্লাহর রহমতের নিদর্শন। তাই বান্দার উচিত আল্লাহর প্রতি আশা, ভয় ও কৃতজ্ঞতা রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়ার মমতা ও সহানুভূতি আল্লাহর দেওয়া এক রহমতের প্রকাশ।
  • কেয়ামতের দিনের জন্য আল্লাহ অধিক রহমত রেখে দিয়েছেন।
  • সৃষ্টির প্রতি দয়া করা আল্লাহর রহমতকে মনে রাখার সুন্দর শিক্ষা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন