৩৭/৩৫. অধ্যায়ঃ

কিয়ামতের দিন আল্লাহর রহমাত লাভের আশা করা যায়

আল্লাহর ১০০ রহমত: দুনিয়ার দয়া ও আখিরাতের আশা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৯৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ قَسَمَ مِنْهَا رَحْمَةً بَيْنَ جَمِيعِ الْخَلاَئِقِ فَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَى أَوْلاَدِهَا وَأَخَّرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন: আল্লাহ তাআলার একশত রহমত রয়েছে। তন্মধ্যে একটি রহমত তিনি সারা সৃষ্টির মধ্যে বণ্টন করেছেন। এই একটি রহমতের কারণেই তারা একে অপরের প্রতি দয়াপরবশ হয়, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। এর দ্বারা জীব-জন্তু তার বাচ্চার প্রতি মমতায় উদ্বুদ্ধ হয়। তিনি অবশিষ্ট নিরানব্বইটি রহমত কেয়ামতের দিন তাঁর বান্দাদের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য রেখেছেন।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬২৫] [সহীহুল বুখারী ৬০০০, ৬৪৩৯, মুসলিম ২৭৫২, তিরমিযী ৩৫৪১, আবূ দাঊদ ৩৪৮৪, আহমাদ ৮২১০, ৯৩২৬, ৯৯১০, ১০২৯২, ১০৪২৯, দারিমী ২৭৮৫। সহীহাহ ১৬৩৪।]

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রহমতের বিস্তৃতি খুব সহজভাবে বোঝানো হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহর একশত রহমত রয়েছে। এর মধ্যে একটি রহমত তিনি সৃষ্টির মধ্যে বণ্টন করেছেন। এই এক রহমতের কারণেই মানুষ একে অপরের প্রতি দয়া করে, সহানুভূতি দেখায়, এমনকি জীবজন্তুও তার বাচ্চার প্রতি মমতা দেখায়। আর বাকি নিরানব্বইটি রহমত আল্লাহ কেয়ামতের দিন তাঁর বান্দাদের প্রতি দয়া করার জন্য রেখে দিয়েছেন। হাদিসটি আমাদের আশা দেয়, কিন্তু একই সাথে আল্লাহর রহমতকে চিনে কৃতজ্ঞ হতে শেখায়। দুনিয়ার দয়া আসলে আল্লাহর দয়ার ছোট একটি প্রকাশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৃষ্টির পারস্পরিক দয়া আল্লাহর রহমতের একটি অংশ।
  • আল্লাহ কেয়ামতের দিনের জন্য নিরানব্বইটি রহমত রেখে দিয়েছেন।
  • মানুষের উচিত আল্লাহর রহমত দেখে কৃতজ্ঞ হওয়া এবং দয়ালু হওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন