৩৭/৩৪. অধ্যায়ঃ

মুহাম্মাদ ﷺ -এর উম্মাতের বৈশিষ্ট্য

ঈমানের পর অবিচলতা: জান্নাতের দিকে পরিচালিত হওয়ার আশা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৮৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ رِفَاعَةَ الْجُهَنِيِّ، قَالَ صَدَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا مِنْ عَبْدٍ يُؤْمِنُ ثُمَّ يُسَدَّدُ إِلاَّ سُلِكَ بِهِ فِي الْجَنَّةِ وَأَرْجُو أَلاَّ يَدْخُلُوهَا حَتَّى تَبَوَّءُوا أَنْتُمْ وَمَنْ صَلَحَ مِنْ ذَرَارِيِّكُمْ مَسَاكِنَ فِي الْجَنَّةِ وَلَقَدْ وَعَدَنِي رَبِّي عَزَّ وَجَلَّ أَنْ يُدْخِلَ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعِينَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ ‏"‏ ‏.‏

রিফা‘আহ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা (সফর থেকে) রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ফিরে এলে তিনি বলেনঃ সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! এমন কোন বান্দা নেই যে ঈমান আনার পর তার উপর অবিচল থেকেও জান্নাতের দিকে পরিচালিত হবে না। আমি আশা করি যে, তোমরা ও তোমাদের সৎ কর্মপরায়ণ সন্তানেরা জান্নাতে নিজ নিজ স্থানে না পৌঁছানো পর্যন্ত অন্য লোকেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মহান প্রভু আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৬১৭] [আহমাদ ১৫৭৮২। সহীহাহ ২৪০৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঈমানের পর অবিচল থাকার বড় শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যে বান্দা ঈমান আনে এবং তার উপর অবিচল থাকে, তাকে জান্নাতের দিকে পরিচালিত করা হবে। এরপর তিনি আশা প্রকাশ করেছেন যে, সাহাবী ও তাঁদের সৎ সন্তানরা জান্নাতে নিজ নিজ স্থানে পৌঁছানো পর্যন্ত অন্যরা জান্নাতে প্রবেশ করবে না। শেষে তিনি জানান, আল্লাহ তাঁর উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। হাদিসটি আমাদের শেখায়—ঈমান শুধু মুখের দাবি নয়; তার সাথে সোজা পথে থাকা দরকার। আর আল্লাহর দয়া উম্মতের জন্য বড় আশা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈমান আনার পর অবিচল থাকা জান্নাতের পথের বড় বিষয়।
  • সৎ সন্তানদের উল্লেখ পরিবারে নেক আমলের গুরুত্ব মনে করিয়ে দেয়।
  • সত্তর হাজারের বিনা হিসাবে জান্নাত আল্লাহর বিশেষ অনুগ্রহের পরিচয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন