৩৭/৩২. অধ্যায়ঃ

কবর ও তার বিপর্যয়কর পরিস্থিতি

কবরের ভয়াবহতা: আখিরাতের প্রথম মনজিলের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৬৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ، عَنْ هَانِئٍ، - مَوْلَى عُثْمَانَ - قَالَ ‏:‏ كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ يَبْكِي حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ ‏:‏ تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ وَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏:‏ ‏"‏ إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ، فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ ‏"‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏:‏ ‏"‏ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ‏"‏ ‏.‏

উসমান (রাঃ) এর মুক্তদাস হানী হতে বর্ণিতঃ

উসমান বিন আফফান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে, তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হলো, আপনি জান্নাত-জাহান্নামের কথা স্মরণ করেন তখন তো এভাবে কান্নাকাটি করেন না, অথচ কবর দেখলেই কাঁদেন! তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয় কবর হলো আখিরাতের মনজিলসমূহের মধ্যকার সর্বপ্রথম মনজিল। কেউ যদি এখান থেকে রেহাই পায়, তবে তার জন্য পরবর্তী মনজিলগুলো কবরের চেয়েও সহজতর হবে। আর সে যদি এখান থেকে রেহাই না পায়, তবে তার জন্য পরবর্তী মনজিলগুলো আরও ভয়াবহ হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কখনও এমন কোনো দৃশ্য অবলোকন করিনি যার তুলনায় কবর অধিক ভয়ংকর নয়।

তাহকীক আলবানীঃ হাসান।[৩৫৯৯] তিরমিযী ২৩০৮। মিশকাত ১৩২,তাকরীযুল মুখতার ১৬৬,১৬৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান বিন আফফান (রাঃ)-এর গভীর অনুভূতির কথা এসেছে। তিনি কবরের পাশে দাঁড়ালে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা উল্লেখ করেন: কবর আখিরাতের মনজিলগুলোর প্রথম মনজিল। কেউ যদি এখান থেকে রেহাই পায়, পরের মনজিলগুলো তার জন্য সহজতর হবে। আর যদি রেহাই না পায়, পরের মনজিলগুলো আরও কঠিন হবে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরও বলেছেন, কবরের চেয়ে ভয়ংকর দৃশ্য তিনি দেখেননি। হাদিসটি কবরের ভয়াবহতা বাড়িয়ে বলার জন্য নয়; বরং আখিরাতের প্রস্তুতির গুরুত্ব মনে করিয়ে দেওয়ার জন্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবর আখিরাতের প্রথম ধাপ—এটি ভুলে থাকা উচিত নয়।
  • কবরের অবস্থা পরবর্তী অবস্থার জন্য বড় শিক্ষা।
  • আখিরাতের ভয় মানুষকে আমল ঠিক করতে সাহায্য করে।
  • মৃত্যু ও কবর স্মরণ হৃদয়কে নরম করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন