৩৭/২৬. অধ্যায়ঃ

নিয়্যাত (অভিপ্রায়)

নিয়তের গুরুত্ব: আমলের ফল উদ্দেশ্যের উপর

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالاَ أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏:‏ ‏ "‏ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‏"‏ ‏.‏

উমার ইবনুল খাত্তাব (রাঃ), হতে বর্ণিতঃ

তিনি জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যাবতীয় কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের জন্য তার নিয়ত (অভিপ্রায়) অনুযায়ী ফলাফল রয়েছে। অতএব যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর দিকে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর জন্যই গণ্য হয়। আর যার হিজরত পার্থিব স্বার্থ লাভের জন্য, সে তাই লাভ করবে অথবা তার হিজরত কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত সেই উদ্দেশ্যের জন্য গণ্য হবে।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৫৫৯] সহীহুল বুখারী ১, ৫৪, ২৫২৯,৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩, মুসলিম ১৯০৭, তিরমিযী ১৬৪৭, নাসায়ী ৭৫, ৩৪৩৭, ৩৭৯৪, আবূ দাউদ ২২০১, আহমাদ ১৬৯, ৩০২, ইরওয়া' ২২,সহীহ আবূ দাউদ ১৯১১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২২৭-এর সারসংক্ষেপ

এই হাদিস ইসলামে নিয়তের গুরুত্ব খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এরপর হিজরতের উদাহরণ দেওয়া হয়েছে। যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের দিকে, তার হিজরত সেই উদ্দেশ্যের জন্য গণ্য হবে। আর যার উদ্দেশ্য দুনিয়ার লাভ বা কোনো নারীকে বিবাহ করা, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে। এখানে একই কাজ বাহ্যিকভাবে এক রকম হতে পারে, কিন্তু অন্তরের উদ্দেশ্য ভিন্ন হলে ফলও ভিন্ন হয়। তাই ‘নিয়তের হাদিস’ আমাদের শেখায়, ভালো আমলের আগে অন্তর ঠিক করা দরকার। বাহ্যিক কাজের সঙ্গে ভেতরের উদ্দেশ্যও আল্লাহর জন্য হওয়া চাই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আমলের মূল্যায়নে নিয়ত খুব গুরুত্বপূর্ণ।
  • একই কাজের ফল উদ্দেশ্য ভেদে আলাদা হতে পারে।
  • আল্লাহর সন্তুষ্টিকে কাজের মূল লক্ষ্য করা উচিত।
  • দুনিয়াবি স্বার্থকে ইবাদতের উদ্দেশ্য বানানো থেকে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন