৩৭/১৩. অধ্যায়ঃ
ইমারত নির্মাণ ও ধ্বংস
সম্পদের বোঝা: অহেতুক নির্মাণ থেকে আখিরাতের সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ৪১৬১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১৬১
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ الأَعْلَى بْنِ أَبِي فَرْوَةَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِقُبَّةٍ عَلَى بَابِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَقَالَ " مَا هَذِهِ " . قَالُوا قُبَّةٌ بَنَاهَا فُلاَنٌ . قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " كُلُّ مَالٍ يَكُونُ هَكَذَا فَهُوَ وَبَالٌ عَلَى صَاحِبِهِ يَوْمَ الْقِيَامَةِ " . فَبَلَغَ الأَنْصَارِيَّ ذَلِكَ فَوَضَعَهَا فَمَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بَعْدُ فَلَمْ يَرَهَا فَسَأَلَ عَنْهَا فَأُخْبِرَ أَنَّهُ وَضَعَهَا لِمَا بَلَغَهُ عَنْكَ فَقَالَ " يَرْحَمُهُ اللَّهُ يَرْحَمُهُ اللَّهُ " .
আনাস (রাঃ) , হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারীর গোলাকার ঘরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেনঃ এটা কী? তারা বলেন, এটা অমুকের তৈরি একটি গোলাকার ঘর। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এরূপ যেকোনো সম্পদ কেয়ামতের দিন তার মালিকের জন্য বিপদের কারণ হবে। এ কথা আনসারীর নিকট পৌঁছলে তিনি ঘরখানি ভেঙ্গে ফেলেন। পরে নবী (ﷺ) সেই পথে যেতে ঘরটি না দেখতে পেয়ে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। তাঁকে জানানো হলো, আপনার কথা তার কানে পৌঁছার পর সে তা ভেঙ্গে ফেলেছে। তিনি বলেনঃ আল্লাহ তার প্রতি দয়া করুন, আল্লাহ তার প্রতি দয়া করুন।
তাহকীক আলবানীঃ দুর্বল।[৩৪৯৩] আবূ দাউদ ৫২৩৭। আত তালীকুর রাগীব ৩/৫৬, দাঈফাহ ১৭৬।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪১৬১-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সম্পদের সতর্কতা। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এক আনসারীর তৈরি গোলাকার ঘর দেখে জিজ্ঞেস করেন, এটি কী। জানানো হলে তিনি বলেন, এ ধরনের সম্পদ কিয়ামতের দিন মালিকের জন্য বিপদের কারণ হবে। পরে সেই আনসারী নবী صلى الله عليه وسلم-এর কথা শুনে ঘরটি ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বিষয়টি জানতে পেরে তার জন্য দোয়া করেন, আল্লাহ তার প্রতি দয়া করুন। হাদিসের শিক্ষা হলো, সম্পদ ও নির্মাণ যদি প্রয়োজনের বাইরে চলে যায় এবং মানুষকে আখিরাতের জবাবদিহি থেকে গাফিল করে, তবে তা বোঝা হতে পারে। এখানে বিনয়, দ্রুত সংশোধন এবং নবী صلى الله عليه وسلم-এর কথাকে গুরুত্ব দেওয়ার সুন্দর দৃষ্টান্ত আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অপ্রয়োজনীয় সম্পদ কিয়ামতের জবাবদিহির কারণ হতে পারে।
- নবী صلى الله عليه وسلم-এর সতর্কতা শুনে দ্রুত সংশোধন করা প্রশংসনীয় কাজ।
- সম্পদ ব্যবহারে প্রয়োজন ও আখিরাতের চিন্তা রাখা উচিত।
