৩৭/৭. অধ্যায়ঃ
দরিদ্রদের সাথে মেলামেশা করা
ঈমানদার দরিদ্রদের মর্যাদা: তাদের দূরে সরানো যাবে না
সুনানে ইবনে মাজাহ : ৪১২৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪১২৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا سِتَّةٍ فِيَّ وَفِي ابْنِ مَسْعُودٍ وَصُهَيْبٍ وَعَمَّارٍ وَالْمِقْدَادِ وَبِلاَلٍ . قَالَ قَالَتْ قُرَيْشٌ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّا لاَ نَرْضَى أَنْ نَكُونَ أَتْبَاعًا لَهُمْ فَاطْرُدْهُمْ عَنْكَ . قَالَ فَدَخَلَ قَلْبَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَدْخُلَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَلاَ تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ} الآيَةَ .
সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এ আয়াত আমাদের ছয়জন সম্পর্কে নাযিল হয়েছে: আমি, ইবনু মাসউদ, সুহায়ব, আম্মার, মিকদাদ ও বিলাল (রাঃ)। কুরাইশরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, আমরা এসব লোকের সাথে বসতে সম্মত নই। আপনি এদেরকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিন।রাবী বলেন, এ কথা শোনার পর রাসূলুল্লাহ (ﷺ) এর অন্তরে আল্লাহর মর্জি মতো একটি ধারণার উদয় হলো। তখন মহান আল্লাহ এই আয়াত নাযিল করেন (অনুবাদ):"যারা তাদের রবকে সকাল-সন্ধ্যায় ডাকে তাঁর সন্তুষ্টি লাভের জন্য তাদের তুমি তাড়িয়ে দিও না। তাদের কাজের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কাজের জবাবদিহির দায়িত্বও তাদের নয় যে, তুমি তাদের বিতাড়িত করবে, করলে তুমি যালেমদের অন্তর্ভুক্ত হবে" (সূরা আনআম: ৫২)।
তাহকীক আলবানীঃ সহীহ।৩৪৬০. মুসলিম ২৪১৩ ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪১২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, একটি আয়াত ছয়জন সাহাবী সম্পর্কে নাযিল হয়—সা‘দ, ইবনু মাসউদ, সুহায়ব, আম্মার, মিকদাদ ও বিলাল (রাঃ)। কুরাইশরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলেছিল, তারা এসব মানুষের সঙ্গে বসতে রাজি নয়; তাদের দূরে সরিয়ে দিতে হবে। তখন আল্লাহ আয়াত নাযিল করেন—যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তাঁর সন্তুষ্টি চায়, তাদের তাড়িয়ে দিও না। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর কাছে ঈমানদার দরিদ্রদের মর্যাদা অনেক বড়। সমাজের ক্ষমতাবানরা কাউকে ছোট মনে করলেও, মুমিনকে তার ঈমান ও আল্লাহমুখী জীবনের কারণে সম্মান করতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈমানদার দরিদ্রদের সমাজের চাপের কারণে দূরে সরানো যাবে না।
- আল্লাহর সন্তুষ্টি চাওয়া মানুষের আসল মর্যাদার কারণ।
- ক্ষমতাবানদের পছন্দ সব সময় সঠিক মানদণ্ড নয়।
- দুর্বল মুমিনদের সঙ্গে বসা ও তাদের সম্মান করা ইসলামের শিক্ষা।
