৩৬/৩৫. অধ্যায়ঃ
ভয়ংকর যুদ্ধ-সংঘর্ষ সম্পর্কে
রোমকদের সঙ্গে সন্ধি ও বড় যুদ্ধের আলামত
সুনানে ইবনে মাজাহ : ৪০৮৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৮৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ مَالَ مَكْحُولٌ وَابْنُ أَبِي زَكَرِيَّا إِلَى خَالِدِ بْنِ مَعْدَانَ وَمِلْتُ مَعَهُمَا فَحَدَّثَنَا عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ قَالَ لِي جُبَيْرٌ انْطَلِقْ بِنَا إِلَى ذِي مِخْمَرٍ - وَكَانَ رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ - فَانْطَلَقْتُ مَعَهُمَا فَسَأَلَهُ عَنِ الْهُدْنَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " سَتُصَالِحُكُمُ الرُّومُ صُلْحًا آمِنًا ثُمَّ تَغْزُونَ أَنْتُمْ وَهُمْ عَدُوًّا فَتُنْصَرُونَ وَتَغْنَمُونَ وَتَسْلَمُونَ ثُمَّ تَنْصَرِفُونَ حَتَّى تَنْزِلُوا بِمَرْجٍ ذِي تُلُولٍ فَيَرْفَعُ رَجُلٌ مِنْ أَهْلِ الصَّلِيبِ الصَّلِيبَ فَيَقُولُ غَلَبَ الصَّلِيبُ . فَيَغْضَبُ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ فَيَقُومُ إِلَيْهِ فَيَدُقُّهُ فَعِنْدَ ذَلِكَ تَغْدِرُ الرُّومُ وَيَجْتَمِعُونَ لِلْمَلْحَمَةِ " .
জুবায়র বিন নুফায়র হতে বর্ণিতঃ
রসূল (ﷺ) এর কোন এক সাহাবী যী মিখমার (রাঃ) (হাসান) বলেন, মাখূল, ইবনু যাকারিয়া এবং তাদের সাথে আমিও খালিদ ইবনু মা’দান (রহঃ) এর নিকট গেলাম। তিনি জুবাইর ইবনু নুফাইর (রহঃ) এর সূত্রে আমাদের নিকট হাদিস বর্ণনা করে বলেন, জুবাইর (রহঃ) আমাকে বলেন, তুমি আমাদের সাথে যী মিখমারের নিকট চলো। তিনি ছিলেন নবী (ﷺ) এর সাহাবী। আমিও তাদের দুজনের সাথে গেলাম। তিনি তাকে সন্ধি সম্পর্কে জিজ্ঞেস করেন। উত্তরে তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ অচিরেই রোমকরা আমাদের সাথে শান্তি চুক্তি করবে। অতঃপর তোমরা (তাদের বিরুদ্ধে) যুদ্ধ করবে এবং তোমরা ও তারা (পরস্পরের) শত্রু হবে।এরপর তোমরা বিজয়ী হবে এবং গনীমতের মাল লাভ করবে। তোমরা নিরাপদ থাকবে এবং (যুদ্ধ থেকে) ফিরে আসবে। এমনকি তোমরা সবুজ-শ্যামল উচ্চ স্থানে অবতরণ করবে। তখন ক্রুশধারীদের মধ্যকার এক ব্যক্তি (ক্রুশ) উত্তোলন করে বলবে, সালিব (ক্রুশ) বিজয়ী হয়েছে। তখন এক মুসলিম ক্রোধান্বিত হয়ে ক্রুশের নিকট গিয়ে তা চূর্ণ-বিচূর্ণ করবে। তখন রোমকরা সন্ধি ভঙ্গ করবে এবং তাদের সকলে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হবে।(উপরোক্ত হাদিসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ) রসূল (ﷺ) এর কোন এক সাহাবী যী মিখমার (রাঃ) থেকে বর্ণিতঃ তবে তার বর্ণনায় আরো আছে: তারা যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হবে এবং আশিটি পতাকার অধীনে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে। প্রতিটি পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য।
[৩৪২১] আবূ দাঊদ ২৭৬৭, ৪২৯২, আহমাদ ১৬৩৮৪, ২২৬৪৬, ২২৯৬৬। সহীহ আবূ দাঊদ ২৪৭২, মিশকাত ৫৪২৮।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রোমকদের সঙ্গে মুসলিমদের একটি নিরাপদ শান্তি চুক্তির কথা এসেছে। এরপর মুসলিমরা ও রোমকরা এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, বিজয় লাভ করবে, গনীমত পাবে এবং নিরাপদে ফিরবে। পরে তারা সবুজ-শ্যামল উঁচু স্থানে অবস্থান করবে। তখন ক্রুশধারীদের একজন ক্রুশ তুলে বলবে, “ক্রুশ বিজয়ী হয়েছে।” এতে এক মুসলিম রাগ করে ক্রুশ ভেঙে দেবে। তখন রোমকরা সন্ধি ভঙ্গ করবে এবং বড় যুদ্ধের জন্য একত্র হবে। দ্বিতীয় সানাদে আশিটি পতাকার কথা এসেছে, প্রতিটি পতাকার অধীনে বারো হাজার সৈন্য থাকবে। এই রোমকদের যুদ্ধ হাদিস আমাদের শেখায়, চুক্তি ভঙ্গ, অহংকারমূলক দাবি এবং ধর্মীয় উত্তেজনা বড় সংঘাতের কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুক্তি রক্ষা করা গুরুত্বপূর্ণ; বিশ্বাসঘাতকতা বড় ফিতনার কারণ হতে পারে।
- বিজয়ের পর অহংকার বা উত্তেজনামূলক কথা বিপদ ডেকে আনতে পারে।
- বড় যুদ্ধের আগে ধাপে ধাপে কিছু ঘটনা ঘটার কথা এসেছে।
- হাদিস বর্ণনায় বিভিন্ন সানাদের অতিরিক্ত তথ্য আলাদা করে বোঝা দরকার।
