৩৬/৩০. অধ্যায়ঃ
বায়দা’-এর সামরিক বাহিনী
কাবা আক্রমণকারী বাহিনী ও বায়দায় ভূমিধসের হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৪০৬৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৬৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عُمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أُمَيَّةَ بْنِ صَفْوَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ صَفْوَانَ، يَقُولُ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " لَيَؤُمَّنَّ هَذَا الْبَيْتَ جَيْشٌ يَغْزُونَهُ حَتَّى إِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ خُسِفَ بِأَوْسَطِهِمْ وَيَتَنَادَى أَوَّلُهُمْ آخِرَهُمْ فَيُخْسَفُ بِهِمْ فَلاَ يَبْقَى مِنْهُمْ إِلاَّ الشَّرِيدُ الَّذِي يُخْبِرُ عَنْهُمْ " . فَلَمَّا جَاءَ جَيْشُ الْحَجَّاجِ ظَنَنَّا أَنَّهُمْ هُمْ فَقَالَ رَجُلٌ أَشْهَدُ عَلَيْكَ أَنَّكَ لَمْ تَكْذِبْ عَلَى حَفْصَةَ وَ أَنَّ حَفْصَةَ لَمْ تَكْذِبْ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ .
হাফসাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ এই কাবা ঘর ভূপাতিত করতে একটি সামরিক বাহিনী উদ্যোগী হবে। তারা ‘বায়দা’ নামক স্থানে পৌঁছলে তাদের মধ্যবর্তী দলকে ভূতলে ধ্বসিয়ে দেওয়া হবে। তখন অগ্রবর্তী দল পশ্চাতবর্তী দলকে ডাক দিবে। কিন্তু তারা সকলে ধ্বসে যাবে এবং এক শরীদ ব্যতীত তাদের আর কেউ অবশিষ্ট থাকবে না। সে গিয়ে জনপদকে খবর দিবে। আবদুল্লাহ বিন সফওয়ান (রাঃ) বলেন, স্বৈরাচারী হাজ্জাজ বাহিনী আগমন করলে আমরা মনে করলাম, এই সেই বাহিনী। এক ব্যক্তি বললো, আমি তোমার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তুমি হাফসা (রাঃ) এর প্রতি মিথ্যারোপ করোনি এবং হাফসা (রাঃ)-ও নবী (ﷺ) এর প্রতি মিথ্যারোপ করেননি।
[৩৩৯৫] মুসলিম ২৮৮৩, নাসায়ী ২৮৭৯, ২৮৮০, আহমাদ ২৫৯০৫। সহীহাহ ২৪৩২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে কাবা ঘরকে আক্রমণ করতে উদ্যত এক সামরিক বাহিনীর কথা এসেছে। তারা বায়দা নামক স্থানে পৌঁছালে তাদের মধ্যবর্তী দলকে ভূতলে ধ্বসিয়ে দেওয়া হবে। এরপর সামনে ও পেছনের লোকেরা একে অন্যকে ডাকবে, কিন্তু শেষ পর্যন্ত সবাই ধ্বসে যাবে। শুধু একজন পলাতক ব্যক্তি থাকবে, যে মানুষের কাছে খবর পৌঁছাবে। বর্ণনার শেষে দেখা যায়, হাজ্জাজের বাহিনী এলে কিছু সাহাবি বা বর্ণনাকারী মনে করেছিলেন, হয়তো এটিই সেই বাহিনী। এই হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহর ঘরের মর্যাদা মহান এবং আল্লাহ চাইলে বড় বাহিনীকেও মুহূর্তে থামিয়ে দিতে পারেন। তবে হাদিসে যে নির্দিষ্ট ঘটনার ভাষা এসেছে, সেটিই মূল; অতিরিক্ত সিদ্ধান্ত জুড়ে দেওয়া উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাবা ঘরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা বাহিনীর কঠিন পরিণতির কথা এসেছে।
- বায়দা স্থানে ভূমিধসের ঘটনা আল্লাহর ক্ষমতা স্মরণ করায়।
- হাদিসের ঘটনাকে অনুমানভিত্তিকভাবে নির্দিষ্ট বাহিনীর সঙ্গে মিলিয়ে ফেলা সতর্কতার বিষয়।
- আল্লাহর ঘরের মর্যাদা নিয়ে মুমিনের অন্তরে শ্রদ্ধা থাকা দরকার।
