৩৬/২৮. অধ্যায়ঃ
কিয়ামতের নিদর্শনাবলী
কেয়ামতের দশ বড় নিদর্শন: দাজ্জাল, দাব্বা, ইয়াজুজ-মাজুজ ও আগুন
সুনানে ইবনে মাজাহ : ৪০৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০৫৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ الْكِنَانِيِّ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ أَبِي سَرِيحَةَ، قَالَ اطَّلَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ غُرْفَةٍ وَنَحْنُ نَتَذَاكَرُ السَّاعَةَ فَقَالَ " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَكُونَ عَشْرُ آيَاتٍ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَالدَّجَّالُ وَالدُّخَانُ وَالدَّابَّةُ وَيَأْجُوجُ وَمَأْجُوجُ وَخُرُوجُ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلاَمُ وَثَلاَثُ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَنَارٌ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنِ أَبْيَنَ تَسُوقُ النَّاسَ إِلَى الْمَحْشَرِ تَبِيتُ مَعَهُمْ إِذَا بَاتُوا وَتَقِيلُ مَعَهُمْ إِذَا قَالُوا " .
আবূ সারীহাহ হুযায়ফাহ বিন আসীদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর এক হুজরা থেকে আমাদের দিকে উঁকি মেরে তাকালেন। আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বলেনঃ দশটি নিদর্শন (আলামত) প্রকাশিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না।(১) পশ্চিম দিক থেকে সূর্যোদয়,(২) মসীহ দাজ্জালের আবির্ভাব,(৩) ধোঁয়া নির্গত হওয়া,(৪) দাব্বাতুল আর্দ প্রকাশ পাওয়া,(৫) ইয়াজুজ-মাজুজের আবির্ভাব,(৬) ঈসা বিন মরিয়াম (আঃ) এর (ঊর্ধ্বজগত থেকে) অবতরণ,(৭) তিনটি ভূমিধ্বস – • প্রাচ্যদেশে একটি, • পাশ্চাত্যে একটি এবং • আরব উপদ্বীপে একটি,(৮) এডেনের নিম্নভূমি আবয়ান এর এক কূপ থেকে অগ্ন্যুৎপাত হবে যা মানুষকে হাশরের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে।তারা রাতে নিদ্রা গেলে এই আগুন থেমে থাকবে এবং তারা চলতে থাকলে আগুনও তাদের অনুসরণ করবে (তারা দুপুরে বিশ্রাম নিলে, আগুনও তখন তাদের সাথে থেমে থাকবে)।
[৩৩৮৭] মুসলিম ২৯০১, তিরমিযী ২১৮৩, আবূ দাঊদ ৪৩১১, আহমাদ ১৫৭৮, ১৭১০।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের কেয়ামত আলোচনা করতে দেখে বলেন, দশটি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না। এখানে পশ্চিম দিক থেকে সূর্যোদয়, মসীহ দাজ্জালের আবির্ভাব, ধোঁয়া, দাব্বাতুল আর্দ, ইয়াজুজ-মাজুজ, ঈসা ইবনে মরিয়াম (আঃ)-এর অবতরণ, তিনটি ভূমিধ্বস এবং এডেনের নিম্নভূমি আবয়ান থেকে বের হওয়া আগুনের কথা এসেছে। আগুন মানুষের সঙ্গে চলবে, তারা রাতে থামলে থামবে এবং দুপুরে বিশ্রাম নিলে থামবে। এই হাদিসে “কেয়ামতের দশ আলামত”, “দাজ্জাল”, “দাব্বাতুল আর্দ”, “ইয়াজুজ-মাজুজ” এবং “ঈসা আ.-এর অবতরণ” প্রধান কীওয়ার্ড। হাদিসটি বড় গায়েবি ঘটনার কথা জানায়, তাই এর ব্যাপারে অতিরিক্ত কল্পনা না করে হাদিসের ভাষা ধরে রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেয়ামতের আগে বড় বড় নিদর্শনের কথা হাদিসে এসেছে।
- দাজ্জাল, ধোঁয়া, দাব্বা ও ইয়াজুজ-মাজুজ বড় আলামত হিসেবে উল্লেখিত।
- হাদিসে তিনটি ভূমিধ্বস ও এক আগুনের কথাও এসেছে।
- গায়েবি বিষয় নিয়ে হাদিসের ভাষার বাইরে নিশ্চিত দাবি করা ঠিক নয়।
