১/৪১. অধ্যায়ঃ

উযু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা

ওজু ছাড়া সালাত হয় না: বিসমিল্লাহ, দরূদ ও ভালোবাসার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪০০

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لاَ وُضُوءَ لَهُ وَلاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ وَلاَ صَلاَةَ لِمَنْ لاَ يُصَلِّي عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَلاَ صَلاَةَ لِمَنْ لاَ يُحِبُّ الأَنْصَارَ ‏"‏ ‏.‏قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا عُبَيْسُ بْنُ مَرْحُومٍ الْعَطَّارُ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ، فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, যার ওজু হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যক্তি ওজুর সময় বিসমিল্লাহ বলেনি তার ওজু হয়নি। সহল বিন সা'দ আস-সাঈদী (রাঃ), যে ব্যক্তি নবী (ﷺ)-এর প্রতি দরূদ পড়েনি তার সালাত এবং যে ব্যক্তি আনসারদের ভালোবাসে না তার সালাত হয় না।

তাহকীক আলবানীঃ দ্বিতীয় শর্তে মুনকার।[৩৯৮] দ্বিতীয় শর্তে মুনকার। তাখরীজ আলবানী: যঈফাহ ২১৬৬, ৪৮০৬। উক্ত হাদিসের রাবী ইয়াযীদ বিন ইয়াদ সম্পর্কে মালিক বিন আনাস ও ইয়াহইয়া বিন মাঈন তাকে মিত্তুক বলেছেন। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। আমর বিন ফাল্লাস বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক দুর্বল। আহমাদ বিন সালিহ আল মিসরী বলেন, আমার ধারনা তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে। মূল শিক্ষা হলো, সালাতের আগে ওজু থাকা জরুরি। হাদিসে আরও এসেছে, ওজুর সময় আল্লাহর নাম স্মরণ করা বা বিসমিল্লাহ বলা গুরুত্বপূর্ণ। এরপর নবী صلى الله عليه وسلم-এর প্রতি দরূদ পড়ার বিষয় এবং আনসারদের ভালোবাসার কথাও উল্লেখ করা হয়েছে। তাই এই বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, সালাত শুধু বাহ্যিক কিছু কাজের নাম নয়; এর সঙ্গে পবিত্রতা, আল্লাহর স্মরণ, নবী صلى الله عليه وسلم-এর প্রতি সম্মান এবং ঈমানি ভালোবাসাও জড়িত। ওজু করার নিয়ম, ওজুর আগে বিসমিল্লাহ এবং সালাতের শর্ত সম্পর্কে জানতে চাওয়া মানুষের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হাদিস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে ওজু থাকা জরুরি—এটি হাদিসের সরাসরি শিক্ষা।
  • ওজুর সময় আল্লাহর নাম স্মরণ করা বা বিসমিল্লাহ বলা গুরুত্বের বিষয়।
  • নবী صلى الله عليه وسلم-এর প্রতি দরূদ পড়া এবং আনসারদের ভালোবাসা ঈমানি আচরণের অংশ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন