৩৬/১৮. অধ্যায়ঃ

ধন-সম্পদ সৃষ্ট বিপর্যয়

সম্পদের প্রতিযোগিতা: ধ্বংসের পথে না যাওয়ার সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৯৭

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الْمِصْرِيُّ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، ‏.‏ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ، - وَهُوَ حَلِيفُ بَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا وَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ وَأَمَّرَ عَلَيْهِمُ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ فَوَافَوْا صَلاَةَ الْفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ انْصَرَفَ فَتَعَرَّضُوا لَهُ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ ‏"‏ أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَىْءٍ مِنَ الْبَحْرَيْنِ ‏"‏ ‏.‏ قَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ أَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا فَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ ‏"‏ ‏.‏

আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আমর বিন লুয়াই-এর মিত্র ছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।রাসূলুল্লাহ (ﷺ) আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)-কে বাহরাইনে জিজিয়া আদায় করার জন্য পাঠান। তিনি বাহরাইনবাসীদের সাথে সন্ধিচুক্তি করেছিলেন এবং আলা ইবনুল হাদরামী (রাঃ)-কে তাদের শাসক নিযুক্ত করেছিলেন। আবু উবাইদা (রাঃ) বাহরাইন থেকে ধন-সম্পদ নিয়ে (মদিনায়) ফিরে আসেন। আনসারগণ তাঁর আগমনের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) নামাজান্তে ঘুরে বসলে তাঁরা তাঁর সামনে হাজির হন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে দেখে মুচকি হাসি দিয়ে বলেন: আমার মনে হয় তোমরা শুনতে পেয়েছ যে, আবু উবাইদা বাহরাইন থেকে কিছু নিয়ে ফিরে এসেছেন। তাঁরা বলেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)!তিনি বলেন: তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তা তোমাদেরকে আনন্দিত করবে এই আশা রাখো। আল্লাহর শপথ! আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না। আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে, তোমাদের পূর্বকালের লোকেদের জন্য পৃথিবী যেমনিভাবে প্রশস্ত হয়ে গিয়েছিল, তদ্রূপ তা তোমাদের জন্যও প্রশস্ত হবে। অতঃপর তোমরাও তাদের মত (সম্পদের) প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে। অবশেষে এই প্রতিযোগিতা তাদের মত তোমাদেরও ধ্বংস ডেকে আনবে।

[৩৩২৯] সহীহুল বূখারী ৩১৫৮, মুসলিম ২৯৬১, তিরমিযী ২৪৬২, আহমাদ ১৬৭৮৩। ইরওয়া’ ৫/৮৯,৯০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বাহরাইন থেকে সম্পদ আসার ঘটনার মধ্যে বড় শিক্ষা আছে। আনসারগণ আবু উবাইদা (রাঃ)-এর আনা সম্পদের কথা শুনে নবী (صلى الله عليه وسلم)-এর সামনে হাজির হন। তিনি মুচকি হেসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তারপর তিনি বললেন, তিনি তাদের জন্য দারিদ্র্যের ভয় করেন না; বরং ভয় করেন, আগের লোকদের মতো দুনিয়া তাদের জন্য প্রশস্ত হবে, তারা সম্পদের প্রতিযোগিতায় পড়বে, আর সেই প্রতিযোগিতা তাদের ধ্বংস ডেকে আনবে। এই হাদিস “দারিদ্র্যের ভয় নয় সম্পদের ফিতনা” বিষয়টি পরিষ্কার করে। সম্পদ পাওয়া আনন্দের হতে পারে, কিন্তু তা নিয়ে প্রতিযোগিতা ও লোভ মানুষের ক্ষতির কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم দারিদ্র্যের চেয়ে সম্পদের প্রতিযোগিতা নিয়ে বেশি আশঙ্কা করেছেন।
  • দুনিয়া প্রশস্ত হলে মানুষ লোভে পড়তে পারে।
  • সম্পদ নিয়ে প্রতিযোগিতা ধ্বংসের কারণ হতে পারে।
  • সুসংবাদ পেলেও দ্বীনি সতর্কতা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন