৩৬/১৫. অধ্যায়ঃ

অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হয়েছে

ইসলাম অপরিচিত হিসেবে শুরু হয়েছে: গুরাবাদের সুসংবাদ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯৮৬

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالُوا حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে। অচিরেই তা নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করবে। অতএব নিঃসঙ্গ ও অপরিচিতদের জন্য মোবারকবাদ।

[৩৩১৮] মুসলিম ১৪৫, আহমাদ ৮৮১২। রাওদুন নাদীর ৩৫০, সহিহাহ ১২৭৩।উক্ত হাদীসের রাবী ১. ইয়া'কূব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবূ জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আবূ হাতিম আর-রাবী বলেন, তিনি হাদীস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, (তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় ভূল করেন) (তাহযীবুল কামাল: রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা) ২. ইয়াযীদ বিন কায়সান সম্পর্কে আবূ আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট হাফিয নয়। আবূ আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন,আমি আশা করি তার হাদীস বর্ণনায় কোন সমস্যা নেই। আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় ভূল করেন। (তাহযীবুল কামাল: রাবী নং ৭০৪১, ৩২/২৩০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইসলামের সূচনা ও শেষের এক বিশেষ অবস্থা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইসলাম নিঃসঙ্গ ও অপরিচিত অবস্থায় শুরু হয়েছে এবং অচিরেই আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এরপর তিনি বলেছেন, অপরিচিতদের জন্য মোবারকবাদ। এখানে “অপরিচিত” মানে হাদিসের ভাষায় এমন অবস্থা, যখন সত্য পথের মানুষকে সমাজে কম দেখা যায় বা তারা অনেকের কাছে অচেনা মনে হয়। হাদিসটি কাউকে অহংকারী হতে বলে না; বরং সত্য আঁকড়ে থাকা মানুষকে সান্ত্বনা দেয়। “ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে” এই মূল কথাটি আমাদের শেখায়, সংখ্যার কম-বেশি নয়, দ্বীনের ওপর থাকা গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসলাম শুরুতে অপরিচিত অবস্থায় ছিল।
  • সত্যের পথে মানুষ কম হলেও তা ত্যাগ করা উচিত নয়।
  • অপরিচিত অবস্থায় দ্বীন ধরে রাখা প্রশংসনীয়।
  • সংখ্যা নয়, দ্বীনের ওপর থাকা বেশি গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন