৩৫/১০. অধ্যায়ঃ

স্বপ্নের ব্যাখ্যা

স্বপ্নের ব্যাখ্যায় সতর্কতা: আবু বকর রাঃ-এর ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৯১৮

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ مُنْصَرَفَهُ مِنْ أُحُدٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَأَيْتُ فِي الْمَنَامِ ظُلَّةً تَنْطِفُ سَمْنًا وَعَسَلاً وَرَأَيْتُ النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا فَالْمُسْتَكْثِرُ وَالْمُسْتَقِلُّ وَرَأَيْتُ سَبَبًا وَاصِلاً إِلَى السَّمَاءِ رَأَيْتُكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ بِهِ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ بَعْدَكَ فَعَلاَ بِهِ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ بَعْدَهُ فَعَلاَ بِهِ ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ بَعْدَهُ فَانْقَطَعَ بِهِ ثُمَّ وُصِلَ لَهُ فَعَلاَ بِهِ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ دَعْنِي أَعْبُرْهَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ اعْبُرْهَا ‏"‏ ‏.‏ قَالَ أَمَّا الظُّلَّةُ فَالإِسْلاَمُ وَأَمَّا مَا يَنْطِفُ مِنْهَا مِنَ الْعَسَلِ وَالسَّمْنِ فَهُوَ الْقُرْآنُ حَلاَوَتُهُ وَلِينُهُ وَأَمَّا مَا يَتَكَفَّفُ مِنْهُ النَّاسُ فَالآخِذُ مِنَ الْقُرْآنِ كَثِيرًا وَقَلِيلاً وَأَمَّا السَّبَبُ الْوَاصِلُ إِلَى السَّمَاءِ فَمَا أَنْتَ عَلَيْهِ مِنَ الْحَقِّ أَخَذْتَ بِهِ فَعَلاَ بِكَ ثُمَّ يَأْخُذُهُ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ ثُمَّ آخَرُ فَيَعْلُو بِهِ ثُمَّ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ ثُمَّ يُوَصَّلُ لَهُ فَيَعْلُو بِهِ ‏.‏ قَالَ ‏"‏ أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ أَقْسَمْتُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ لَتُخْبِرَنِّي بِالَّذِي أَصَبْتُ مِنَ الَّذِي أَخْطَأْتُ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ تُقْسِمْ يَا أَبَا بَكْرٍ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ ظُلَّةً بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ تَنْطِفُ سَمْنًا وَعَسَلاً فَذَكَرَ الْحَدِيثَ نَحْوَهُ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, উহুদ থেকে নবী (ﷺ) এর ফেরার পথে এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, ইয়া রাসুলুল্লাহ! আমি স্বপ্নে একটি ছায়াদার মেঘ দেখেছি, যা থেকে ফোঁটায় ফোঁটায় ঘি ও মধু পড়ছিলো! লোকদেরকে দেখলাম যে, তারা হাতে তুলে নিয়ে তা পান করছে। কেউ বেশি পাচ্ছে এবং কেউ কম পাচ্ছে।আমি আরও দেখলাম যে, আসমান থেকে জমিন পর্যন্ত একটি রশি ঝুলছে। আমি দেখলাম যে, আপনি তা ধরে উপরে উঠে গেছেন। আপনার পর আরেকজন তা ধরে উপরে উঠে গেল, তার পরে আরেকজন তা ধরে উপরে উঠে গেল। তার পরে আরেকজন তা ধরলে রশিটি ছিঁড়ে গেল। পুনরায় তা জোড়া লেগে গেল এবং সেও তা ধরে উপরে উঠে গেল।আবু বকর (রাঃ) বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা করতে দিন। তিনি বললেনঃ আচ্ছা, তুমি এর ব্যাখ্যা করো। আবু বকর (রাঃ) বলেন, মেঘখণ্ড হলো ইসলামের ছায়া। পতিত ঘি ও মধু হলো কুরআন থেকে বেশি ও কম লাভকারী। আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি হলো সেই মহাসত্য যার উপর আপনি প্রতিষ্ঠিত। আপনি রশিটি ধরলেন এবং আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে নিলেন। আপনার পর তা আরেকজন ধরবে এবং আল্লাহ তাকে উপরে তুলে নিবেন। তার পরে আরেকজন ধরবে, সেও তা ধরে উপরে উঠে যাবে। এরপর আরেকজন রশিটি ধরবে এবং তা ছিঁড়ে যাবে। আবার তা জোড়া লাগবে এবং সেও তা ধরে উপরে উঠে যাবে।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি কিছু তো ঠিক বলেছো এবং কিছু বলেছো ভুল।আবু বকর (রাঃ) বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমি আপনাকে শপথ দিয়ে বলছি, আপনি আমাকে বলে দিন, আমি কোথায় ঠিক করেছি এবং কোথায় ভুল করেছি। নবী (ﷺ) বলেনঃ হে আবু বকর! শপথ দিয়ে বলো না। (বুখারী, মুসলিম ও তিরমিযী)[উপরোক্ত হাদীসে মোট ২ টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ]আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললো, ইয়া রাসুলুল্লাহ! আমি স্বপ্নে আসমান-জমিনের মাঝে একটি ছায়াদার মেঘখণ্ড দেখলাম, যা থেকে ঘি ও মধু ঝরে পড়ছে। অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদীসের অনুরুপ।

তাহকীক আলবানীঃ ইবনু আব্বাস ও আবু হুরায়রার হাদীস সহীহ।[৩২৫০] সহীহুল বুখারী ৭০৪৬, মুসলিম২২৬৯, তিরনিযী ২২৯৩, আবু দাউদ ২২৬৮, ৪৬৩২, আহমাদ ১২২৪, দারিমী ২১৫৬। ইবনু আব্বাসের হাদীস আয যিলাল১১৪৩। আবু হুরায়রার হাদীস আয যিলাল ১১৪৩, সহীহাহ ১২১।উক্ত হাদীসের রাবী ১। ইয়া’কুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবূ জাফর আল-উকায়লী বলেন, তার হাদীসের অনুসরণ করা যাবে না। আবূ হাতিম আর-রাযী বলেন তিনি হাদীস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯১৮-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে স্বপ্ন বর্ণনা করলেন। সে দেখেছিল ছায়াদার মেঘ থেকে ঘি ও মধু পড়ছে, মানুষ কেউ বেশি কেউ কম নিচ্ছে, আর আসমান থেকে জমিন পর্যন্ত একটি রশি ঝুলছে। আবু বকর রাঃ স্বপ্নের ব্যাখ্যা করতে অনুমতি চাইলেন। তিনি মেঘকে ইসলামের ছায়া, ঘি-মধুকে কুরআনের মিষ্টতা ও কোমলতা, এবং রশিকে সেই সত্য হিসেবে ব্যাখ্যা করলেন যার উপর নবী صلى الله عليه وسلم প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, তিনি কিছু ঠিক বলেছেন এবং কিছু ভুল বলেছেন। আবু বকর রাঃ জানতে চাইলে নবী صلى الله عليه وسلم বললেন, শপথ দিয়ে বলো না। এই হাদিস “স্বপ্নের ব্যাখ্যা” বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এটি শেখায়, যোগ্য মানুষও ব্যাখ্যায় আংশিক ঠিক ও আংশিক ভুল করতে পারেন। তাই স্বপ্ন ব্যাখ্যায় বিনয় ও সতর্কতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বপ্নের ব্যাখ্যা করার আগে অনুমতি ও শিষ্টতা থাকা দরকার।
  • যোগ্য ব্যক্তির ব্যাখ্যাতেও কিছু ঠিক ও কিছু ভুল হতে পারে।
  • কুরআন থেকে মানুষ বেশি বা কম উপকার নিতে পারে—এটি ব্যাখ্যার অংশ হিসেবে এসেছে।
  • স্বপ্নের ব্যাখ্যায় জোরাজুরি বা শপথ দিয়ে চাপ দেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন