৩৪/১৪. অধ্যায়ঃ

কেউ সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে যে দুআ’ পড়বে

সকাল ও সন্ধ্যার দোয়া: তোমার হুকুমেই জীবন-মৃত্যু

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৬৮

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَصْبَحْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِذَا أَمْسَيْتُمْ فَقُولُوا اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা ভোরে উপনীত হয়ে বলবে, ‘‘হে আল্লাহ! তোমার হুকুমেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার হুকুমেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি, এবং তোমার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি।’’ আর তোমরা সন্ধ্যায় উপনীত হয়ে বলবে, ‘‘হে আল্লাহ! আমরা তোমার হুকুমেই সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা ভোরে উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি এবং তোমার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি। তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন।’’

[৩২০০] তিরিমিযী ৩৩৯১, আবূ দাউদ ৫০৬৮, আহমাদ ৮৪৩৫, ১০৩৮৪। সহীহাহ ২৬৩, তাখরীযুল কালিমুত তায়্যিব ২০, তাখরীজুল মিশকাত ২৩৮৯।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সকাল ও সন্ধ্যায় পড়ার দোয়া শিখিয়েছেন। সকালে বলা হয়, ‘হে আল্লাহ! তোমার হুকুমেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার হুকুমেই সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি এবং তোমার হুকুমেই মৃত্যুবরণ করি।’ আর সন্ধ্যায় একই অর্থের দোয়া পড়ে শেষে বলা হয়, ‘তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন।’ এই দোয়া বান্দাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, সকাল, সন্ধ্যা, জীবন, মৃত্যু—সবই আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষ নিজের শক্তিতে দিন শুরু করে না, নিজের ক্ষমতায় রাতেও পৌঁছে না। তাই সকাল-সন্ধ্যার দোয়া আমাদের আল্লাহর ওপর নির্ভরতা শেখায়। এতে ভয়, আশা, কৃতজ্ঞতা এবং আখিরাতে ফিরে যাওয়ার স্মরণ একসঙ্গে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল ও সন্ধ্যা আল্লাহর হুকুমেই আসে।
  • জীবন ও মৃত্যু আল্লাহর নিয়ন্ত্রণে—এ বিশ্বাস দোয়ার মাধ্যমে স্মরণ করা হয়।
  • সন্ধ্যার দোয়ায় আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা মনে করানো হয়েছে।
  • দিনের শুরু ও শেষ আল্লাহর নামে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন