১/৩৭. অধ্যায়ঃ

নাবীয নামক শরবত দিয়ে উযু করা

নাবীয দিয়ে ওজু: লাইলাতুল জিন্নের পবিত্রতার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي فَزَارَةَ الْعَبْسِيِّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ عِنْدَكَ طَهُورٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ شَىْءٌ مِنْ نَبِيذٍ فِي إِدَاوَةٍ ‏.‏ قَالَ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ ‏"‏ ‏.‏ فَتَوَضَّأَ ‏.‏ هَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏

আবদুল্লাহ্ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

মহানবী (ﷺ) লাইলাতুল জিন্নে তাঁকে জিজ্ঞেস করেন, “তোমার সাথে ওজুর পানি আছে কি?” তিনি বলেন, “না, তবে একটি পাত্রে কিছু নাবীজ আছে।” তিনি বলেন, “খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র।” অতঃপর তিনি ওজু করলেন।

[৩৮২] তিরমিযী ৮৮, আহমাদ ৩৭৭৩, ৪২৮৪। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: যঈফ আবূ দাউদ ১০, মিশকাত ৪৮০। উক্ত হাদিসের রাবী আবু যায়দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি অপরিচিত, ইমাম বুখারী বলেন, তিনি অপরিচিত, তার হাদিস বিশুদ্ধ নয়। ইমাম তিরমিযি বলেন, হাদিস বিশারদদের নিকট তিনি মাজহুল বা অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায় না, তিনি অপরিচিত। আবু আহমাদ আল হাকিম বলেন, তিনি অপরিচিত। ইবনু হিব্বান বলেন, তিনি কে? তা জানা যায় না।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৪-এর সারসংক্ষেপ

মূল বিষয়: নাবীয ওজু। এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.)-এর বর্ণনায় এসেছে, লাইলাতুল জিন্নে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর কাছে ওজুর পানি আছে কি না জানতে চান। তিনি জানান, পানি নেই, তবে একটি পাত্রে কিছু নাবীয আছে। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। এরপর তিনি তা দিয়ে ওজু করেন। হাদিসটির মূল কথা হলো, ওই বর্ণনায় নাবীযের মধ্যে থাকা খেজুর ও পানির পবিত্রতার কথা বলা হয়েছে। এখানে অন্য পানীয় বা অন্য অবস্থার বিষয়ে বাড়তি কথা বলা হয়নি। তাই নাবীয দিয়ে ওজু, ওজুর পানি এবং পবিত্রতার বিষয়ে এই হাদিসকে শুধু তার নিজ বর্ণনার সীমায় বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে খেজুর ও পানিকে পবিত্র বলা হয়েছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওই অবস্থায় নাবীয দিয়ে ওজু করেছেন বলে বর্ণিত হয়েছে।
  • এই বর্ণনা থেকে অতিরিক্ত সাধারণ নিয়ম বানাতে সতর্ক থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন