৩৪/২. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দুআ’

অন্তরকে দ্বীনের উপর স্থির রাখার দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُكْثِرُ أَنْ يَقُولَ ‏"‏ اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ فَقَالَ ‏"‏ إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا ‏"‏ ‏.‏ وَأَشَارَ الأَعْمَشُ بِإِصْبَعَيْهِ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পর্যাপ্ত পরিমাণে বলতেন: “হে আল্লাহ! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো”। এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের ব্যাপারে আশঙ্কা করেন? আমরা তো আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। তিনি বলেন: অন্তরসমূহ মহামহিম করুণাময়ের দু’ আঙ্গুলের মাঝে অবস্থিত। তিনি সেগুলোকে ওলট-পালট করেন। আ‘মাশ (রাঃ) তার দু’ আঙ্গুল দ্বারা ইশারা করেন।

[৩১৬৬] তিরমিযী ২১৪০। আয যিলাল ২২৫, তাখরিজুল ঈমান লি ইবনু আবী শায়বাহ ৫৫-৫৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বেশি বেশি বলা একটি দোয়া এসেছে—হে আল্লাহ! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। একজন ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের ব্যাপারে আশঙ্কা করেন, অথচ আমরা ঈমান এনেছি? নবী صلى الله عليه وسلم উত্তরে অন্তরের অবস্থা সম্পর্কে বললেন, অন্তরসমূহ মহামহিম করুণাময়ের দু’ আঙ্গুলের মাঝে, তিনি সেগুলোকে ওলট-পালট করেন। এখানে মূল শিক্ষা হলো, ঈমান আনার পরও অন্তরের স্থিরতার জন্য আল্লাহর সাহায্য দরকার। মানুষ নিজের অন্তরের উপর পূর্ণ ভরসা করে বসে থাকতে পারে না। তাই দ্বীনের উপর স্থির থাকার দোয়া মুমিনের জীবনে খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের উপর স্থির থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।
  • নবী صلى الله عليه وسلم এই দোয়া বেশি বেশি করতেন।
  • অন্তরের অবস্থা পরিবর্তন হতে পারে, তাই সতর্ক থাকা দরকার।
  • ঈমানের পরও আল্লাহর সাহায্যের প্রয়োজন শেষ হয় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন