৩৪/২. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দুআ’

ঋণমুক্তি ও দরিদ্রতা থেকে বাঁচার নববী দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَتْ فَاطِمَةُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ لَهَا ‏"‏ مَا عِنْدِي مَا أُعْطِيكِ ‏"‏ ‏.‏ فَرَجَعَتْ فَأَتَاهَا بَعْدَ ذَلِكَ فَقَالَ ‏"‏ الَّذِي سَأَلْتِ أَحَبُّ إِلَيْكِ أَوْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهَا عَلِيٌّ قُولِي لاَ بَلْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ فَقَالَتْ فَقَالَ ‏"‏ قُولِي اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ফাতিমা (রাঃ) নবী (ﷺ)-এর নিকট একজন খাদেম চাওয়ার জন্য আসলেন। তিনি তাঁকে বলেনঃ আমার কাছে এমন কিছু নেই, যা আমি তোমাকে দিতে পারি। অতএব তিনি ফিরে গেলেন। পরে নবী (ﷺ) তাঁর নিকট এসে বলেনঃ যা তুমি চেয়েছ, সেটাই কি তোমার কাছে অধিক প্রিয়, না যা তার চেয়ে উত্তম সেটি? আলী (রাঃ)-ও তাই বললেন।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি বলো, “হে আল্লাহ, সাত আসমানের প্রতিপালক ও মহান আরশের প্রভু, আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক, তাওরাত, ইনজীল ও মহান কুরআন নাজিলকারী, তুমিই আদি, তোমার পূর্বে কিছুই নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছুই নাই, তুমিই প্রবল, বিজয়ী ও প্রকাশ্য, তোমার উপরে কিছুই নাই, তুমিই গুপ্ত, তুমি ছাড়া আর কিছু নাই। অতএব তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দরিদ্রতা থেকে স্বাবলম্বী বানাও”।

[৩১৬৩] মুসলিম ২৭১৩, তিরমিযী ৩৪০০, ৩৪৮১, আবু দাউদ ৫০৫১, আহমাদ ৮৭৩৭, ৮৯৯৪, ১০৫৪১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা রাঃ নবী صلى الله عليه وسلم-এর কাছে একজন খাদেম চাইতে এসেছিলেন। তখন নবী صلى الله عليه وسلم তাঁর কাছে দেওয়ার মতো কিছু নেই বলে জানান। পরে তিনি এসে জিজ্ঞেস করেন, চাওয়া জিনিসটি বেশি প্রিয়, নাকি তার চেয়ে উত্তম কিছু। এরপর তিনি একটি দোয়া শিখিয়ে দেন। দোয়ায় আল্লাহকে সাত আসমান, মহান আরশ, সব কিছুর প্রতিপালক এবং কিতাবসমূহ নাজিলকারী হিসেবে ডাকা হয়েছে। তারপর আল্লাহর নাম ও গুণের মাধ্যমে ঋণ পরিশোধ এবং দরিদ্রতা থেকে স্বাবলম্বিতা চাওয়া হয়েছে। এই হাদিসের মূল বিষয় হলো ঋণমুক্তির দোয়া ও আল্লাহর কাছে অভাবের সমাধান চাওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনের সময় আল্লাহর কাছে দোয়া করা নববী শিক্ষা।
  • ঋণ পরিশোধ ও অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য চাইতে হয়।
  • দোয়ায় আল্লাহর মহানত্ব স্বীকার করে চাওয়া সুন্দর পদ্ধতি।
  • সব চাওয়ার চেয়ে কখনো দোয়া ও আল্লাহমুখিতা বেশি কল্যাণকর হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন