৩৩/৫৫. অধ্যায়ঃ

প্রশংসাকারীদের ফাদীলাত

আল্লাহর প্রশংসা: মহিমার উপযোগী হামদের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৮০১

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ بَشِيرٍ، مَوْلَى الْعُمَرِيِّينَ قَالَ سَمِعْتُ قُدَامَةَ بْنَ إِبْرَاهِيمَ الْجُمَحِيَّ، يُحَدِّثُ أَنَّهُ كَانَ يَخْتَلِفُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ غُلاَمٌ وَعَلَيْهِ ثَوْبَانِ مُعَصْفَرَانِ قَالَ فَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَهُمْ ‏ "‏ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِ اللَّهِ قَالَ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ فَعَضَّلَتْ بِالْمَلَكَيْنِ فَلَمْ يَدْرِيَا كَيْفَ يَكْتُبَانِهَا فَصَعِدَا إِلَى السَّمَاءِ وَقَالاَ يَا رَبَّنَا إِنَّ عَبْدَكَ قَدْ قَالَ مَقَالَةً لاَ نَدْرِي كَيْفَ نَكْتُبُهَا ‏.‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَهُوَ أَعْلَمُ بِمَا قَالَ عَبْدُهُ مَاذَا قَالَ عَبْدِي قَالاَ يَا رَبِّ إِنَّهُ قَالَ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ ‏.‏ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا اكْتُبَاهَا كَمَا قَالَ عَبْدِي حَتَّى يَلْقَانِي فَأَجْزِيَهُ بِهَا ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, আল্লাহর বান্দাগণের মধ্যকার এক বান্দা বললো, “হে প্রভু! আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য”। দুইজন ফেরেশতা একথা শুনে হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে, তা কিভাবে লিপিবদ্ধ করবেন।তাই তারা আসমানে আরোহণ করে বলেন, হে আমাদের প্রভু! আপনার এক বান্দা এমন এক বাক্য বলেছে, যা আমরা কিভাবে লিখবো তা বুঝে উঠতে পারছি না। মহান আল্লাহ জিজ্ঞেস করলেন, যদিও তাঁর বান্দা যা বলেছে তা তিনি সম্যক অবগত,- আমার বান্দা কি বলেছে?ফেরেশতাদ্বয় বলেন, হে আমাদের প্রভু! সে বলেছে, “হে প্রভু! তোমার মহিমান্বিত চেহারার এবং তোমার মহান রাজত্বের উপযোগী প্রশংসা তোমার জন্য”।মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আমার বান্দা যেভাবে বলেছে তদ্রূপই লিখে রাখো। আমার সাথে সাক্ষাত লাভের সময় আমি তাকে তার বিনিময় দান করবো।

[৩১৩৩] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।আত’তালীকুর রাগীব ২/২৫৩।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৮০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বান্দার একটি গভীর প্রশংসার বাক্য উল্লেখ করা হয়েছে। সে বলেছিল, হে প্রভু! আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য। দুই ফেরেশতা এই বাক্য শুনে বুঝতে পারেননি, কীভাবে তা লিখবেন। এরপর তারা আল্লাহর কাছে বিষয়টি পেশ করেন। আল্লাহ তাআলা, যিনি বান্দার কথা জানতেন, তাদেরকে বলেন—বান্দা যেভাবে বলেছে, সেভাবেই লিখে রাখো; আমার সাথে সাক্ষাতের সময় আমি তাকে এর বিনিময় দান করবো। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর প্রশংসা শুধু মুখের কথা নয়; এতে ভক্তি, সম্মান ও আল্লাহর বড়ত্বের স্বীকৃতি থাকে। আলহামদুলিল্লাহ ও হামদের বাক্য মুমিনের অন্তরের বিনয় প্রকাশ করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর প্রশংসা সম্মান ও বিনয়ের সঙ্গে করা উচিত।
  • বান্দার আন্তরিক হামদ আল্লাহর কাছে মূল্যবান।
  • ফেরেশতারা বান্দার ভালো কথা লিখে রাখেন।
  • আল্লাহ বান্দার বলা কথা ভালোভাবেই জানেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন