৩৩/৫২. অধ্যায়ঃ

কুরআন অধ্যয়নের সওয়াব

সূরা ফাতিহার ফজিলত: কুরআনের শ্রেষ্ঠ সূরার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৮৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ قَالَ فَذَهَبَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِيَخْرُجَ فَأَذْكَرْتُهُ فَقَالَ ‏"‏ ‏{‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}‏ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ ‏"‏ ‏.‏

আবূ সাঈদ ইবনুল মুআল্লা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন: আমি কি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিব না? রাবী বলেন: অতঃপর নবী (ﷺ) বের হওয়ার জন্য অগ্রসর হলেন। তখন আমি তাঁকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন: সূরা আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (সূরা ফাতিহা)। এটা হলো “সাবউল মাছানী” (বারবার পঠিত সপ্তক) ও মহান কুরআন, যা আমাকে দান করা হয়েছে।

[৩০১৫] সহীহুল বুখারী ৪৪৭৪, ৪৬৪৭, ৫০০৬, নাসায়ী ৯১৩, আবূ দাউদ ১৪৫৮, আহমাদ ১৫৩০৩, ১৭৩৯৫, দারিমী ১৪৯২, ৩৩৭১। আত তা‘লীকুর রাগীব ২/২১৬, সহীহ আবূ দাউদ ১৩১১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক সাহাবিকে বলেছিলেন, মসজিদ থেকে বের হওয়ার আগে তিনি তাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শেখাবেন। পরে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, “আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন”, অর্থাৎ সূরা ফাতিহা। তিনি এটিকে “সাবউল মাছানী” বা বারবার পঠিত সাত আয়াত এবং মহান কুরআন বলেছেন। এই বর্ণনা থেকে বোঝা যায়, সূরা ফাতিহার মর্যাদা খুব উঁচু। নামাজে বারবার পড়া এই সূরার শব্দগুলো তাই অভ্যাসের কারণে সাধারণ মনে করা ঠিক নয়। এতে প্রশংসা, দোয়া ও হিদায়াত চাওয়ার মূল শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহা কুরআনের বিশেষ মর্যাদাসম্পন্ন সূরা।
  • বারবার পড়া হলেও এর অর্থ নিয়ে ভাবা দরকার।
  • ফাতিহা নামাজের কিরাআতে কেন্দ্রীয় গুরুত্ব রাখে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন