৩৩/৩৫. অধ্যায়ঃ

উপাধি

মন্দ উপাধিতে ডাকা নিষেধ: সম্মানজনক সম্বোধনের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৭৪১

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جَبِيرَةَ بْنِ الضَّحَّاكِ، قَالَ فِينَا نَزَلَتْ مَعْشَرَ الأَنْصَارِ ‏{وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ‏)‏ قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَالرَّجُلُ مِنَّا لَهُ الاِسْمَانِ وَالثَّلاَثَةُ فَكَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ رُبَّمَا دَعَاهُمْ بِبَعْضِ تِلْكَ الأَسْمَاءِ فَيُقَالُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَغْضَبُ مِنْ هَذَا ‏.‏ فَنَزَلَتْ ‏{وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ}‏ ‏.‏

আবূ জাবীরাহ ইবনুদ দাহ্‌হাক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, “তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না” (সূরা হুজুরাত : ১১) আয়াতটি আমাদের আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। নবী (ﷺ) আমাদের এখানে আসলেন। আমাদের কারো কারো দু-তিনটি নাম ছিল। নবী (ﷺ) কখনো কখনো সে সব নামের কোন কোনটি ধরে ডাকতেন। তাঁকে বলা হলো, ইয়া রসূলুল্লাহ! এ নামে সে চটে যায়। তখন “তোমরা পরস্পরকে মন্দ নামে ডেকো না” শীর্ষক আয়াত নাযিল হয়।

[৩০৭৩] তিরমিযী ৩২৬৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৭৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, আনসারদের কিছু লোকের একাধিক নাম ছিল। নবী (صلى الله عليه وسلم) কখনো তাঁদের কোনো একটি নামে ডাকতেন। পরে জানানো হলো, এ নামে ডাকলে সে ব্যক্তি রাগ করে বা কষ্ট পায়। তখন তোমরা পরস্পরকে মন্দ উপাধিতে ডেকো না—এই আয়াত নাযিল হয়। এখানে মূল শিক্ষা হলো, নাম বা উপাধি শুধু শব্দ নয়; তা মানুষের মনে প্রভাব ফেলে। কাউকে এমন নামে ডাকা উচিত নয়, যা তার অপছন্দ বা অপমানের কারণ হয়। মুসলিম সমাজে ভদ্র ডাক, সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষকে এমন নামে ডাকতে হবে যা তার জন্য কষ্টের কারণ না হয়।
  • কথার মাধ্যমে অপমান করা ইসলামি আদবের সঙ্গে যায় না।
  • কারো অপছন্দের নাম জানা গেলে তা ব্যবহার না করাই ভালো।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন