৩৩/৮. অধ্যায়ঃ

পানি দান করার ফাদীলাত

সামান্য উপকারের মূল্য: পানি, ওজু ও প্রয়োজন পূরণের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৬৮৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ يَصُفُّ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ صُفُوفًا - وَقَالَ ابْنُ نُمَيْرٍ أَهْلُ الْجَنَّةِ - فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ يَا فُلاَنُ أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً قَالَ فَيَشْفَعُ لَهُ وَيَمُرُّ الرَّجُلُ فَيَقُولُ أَمَا تَذْكُرُ يَوْمَ نَاوَلْتُكَ طَهُورًا فَيَشْفَعُ لَهُ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ نُمَيْرٍ ‏"‏ وَيَقُولُ يَا فُلاَنُ أَمَا تَذْكُرُ يَوْمَ بَعَثْتَنِي فِي حَاجَةِ كَذَا وَكَذَا فَذَهَبْتُ لَكَ فَيَشْفَعُ لَهُ ‏"‏ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মানুষ অথবা জান্নাতবাসীরা কেয়ামতের দিন কাতারবন্দী হয়ে দাঁড়াবে। তখন জাহান্নামী এক জান্নাতীর নিকট দিয়ে যাওয়ার সময় বলবে, হে অমুক! তোমার কি মনে পড়ে, একদিন তুমি পানি পান করতে চেয়েছিলে এবং আমি তোমাকে শরবত পান করিয়েছিলাম? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জান্নাতী লোকটি তার জন্য সুপারিশ করবে। আরেক ব্যক্তি যাওয়ার সময় বলবে, তোমার কি মনে আছে, একদিন আমি তোমাকে ওজুর পানি দিয়েছিলাম? তখন সে তার জন্য সুপারিশ করবে। ইবনু নমাইর (রাঃ)-এর বর্ণনায় আরো আছে : আরেক ব্যক্তি বলবে, হে অমুক! তোমার কি মনে আছে, একদিন তুমি আমাকে অমুক অমুক প্রয়োজনে পাঠিয়েছিলে এবং আমি তোমার প্রয়োজন সমাধান করতে গিয়েছিলাম? তখন সে তার জন্য সুপারিশ করবে।

[৩০১৭] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৫৬০৪, আত তা’লীকুর রাগীব ২/৫০, দঈফাহ ৯৩, ৫১৮৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের একটি দৃশ্য বলা হয়েছে। জাহান্নামী এক ব্যক্তি জান্নাতীর কাছে গিয়ে অতীতের ছোট উপকারের কথা স্মরণ করাবে—একদিন পানি পান করানো, ওজুর পানি দেওয়া, অথবা কোনো প্রয়োজন পূরণে গিয়ে সাহায্য করা। তখন জান্নাতী তার জন্য সুপারিশ করবে বলে হাদিসে এসেছে। এখানে মূল শিক্ষা হলো, মানুষের উপকারকে ছোট মনে করা উচিত নয়। এক গ্লাস পানি, ওজুর পানি এগিয়ে দেওয়া, বা কারও কাজে যাওয়া—এসব কাজ মানুষ ভুলে গেলেও আল্লাহর কাছে হারিয়ে যায় না। তবে হাদিসটি আমাদের বিনয় শেখায়: সাহায্য করা উচিত আল্লাহর সন্তুষ্টির আশায়, মানুষের কাছে প্রতিদান চাওয়ার জন্য নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সামান্য উপকারও আখিরাতে মূল্যবান হতে পারে।
  • পানি পান করানো ও ওজুর পানি দেওয়া ভালো কাজ।
  • কারও প্রয়োজনে সহায়তা করা মুসলিমের সুন্দর চরিত্র।
  • মানুষের উপকারকে ছোট মনে করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন