৩২/১৩. অধ্যায়ঃ
স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রের আঁচল কতখানি (দীর্ঘ হবে)?
নবীজির স্ত্রীদের আঁচল: এক হাত পরিমাণ মাপের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩৫৮১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৮১
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ رُخِّصَ لَهُنَّ فِي الذَّيْلِ ذِرَاعًا فَكُنَّ يَأْتِيَنَّا فَنَذْرَعُ لَهُنَّ بِالْقَصَبِ ذِرَاعًا .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রীগণকে এক হাত পরিমাণ আঁচল লম্বা করার অনুমতি দেওয়া হয়েছিল। নারীরা আমাদের নিকট এলে আমরা তাদেরকে কাঠি দ্বারা এক হাত পরিমাণ মেপে দেখিয়ে দিতাম।
তাহকীক আলবানীঃ القصب শব্দ ব্যতীত সহীহ।[২৯১৩] তিরমিযী ১৭৩১, নাসায়ী ৫৩৩৬, আবূ দাউদ ৪১১৯। উক্ত হাদীসের রাবী যায়দ আল-আম্মী সম্পর্কে আবুল ফারাজ ইবনুল জাওযী তার মাওদুআত গ্রন্হে তাকে উল্লেখ করেছেন।আবূ হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদীস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য হবে না, তিনি হাদীস বর্ণনায় দুর্বল।আবূ নুআয়ম আল-আসবাহানী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে।আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি দুর্বল।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীগণকে তাঁদের পরিধেয় বস্ত্রের আঁচল এক হাত পরিমাণ লম্বা করার অনুমতি দেওয়া হয়েছিল। নারীরা যখন তাঁদের কাছে আসতেন, তখন কাঠি দিয়ে এক হাত পরিমাণ মেপে দেখিয়ে দেওয়া হতো। এখানে নারীর পোশাকের আঁচল নিয়ে বাস্তবভাবে শেখানোর একটি দিক দেখা যায়। শুধু কথা বলা নয়, বরং মাপ বুঝিয়ে দেওয়া হয়েছে যেন মানুষ সহজে পালন করতে পারে। হাদিসটি নারীদের পোশাক, শালীনতা এবং সীমা মেনে চলার বিষয়ে পরিষ্কার ধারণা দেয়। এতে বোঝা যায়, পোশাকের আদব শেখানোও দ্বীনের শিক্ষার অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীর পোশাকের আঁচল সম্পর্কে নির্দিষ্ট মাপের শিক্ষা এসেছে।
- শুধু নির্দেশ নয়, বাস্তবে মেপে শেখানোও উপকারী।
- পোশাকের শালীনতা রক্ষায় নবী পরিবারের আমল গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
- ধর্মীয় শিক্ষা সহজ করে বুঝিয়ে দেওয়া উচিত।
