১/২৮. অধ্যায়ঃ
পানি দিয়ে শৌচ করা
কুবাবাসী ও পানি দিয়ে শৌচ: পবিত্রতার প্রশংসিত পথ
সুনানে ইবনে মাজাহ : ৩৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৭
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " نَزَلَتْ فِي أَهْلِ قُبَاءٍ {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ} قَالَ كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الآيَةُ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিম্নোক্ত আয়াত কুবাবাসী সম্পর্কে নাজিল হয়েছে:فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(অনুবাদ): "সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন"- (সূরা আত-তাওবাহঃ ১০৮)।রাবী বলেন, তারা পানি দিয়ে শৌচ করতো। তাই তাদের প্রশংসায় এ আয়াত নাজিল হয়।
[৩৫৫] তিরমিযী ৩১০০ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩৪। উক্ত হাদিসের রাবী ১. মুআবিয়াহ বিন হিশসাম সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আস-সাজী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ২. ইউনুস ইবনুল হারিস সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। অন্যত্র তিনি বলেন, আমরা তাকে দুর্বল পেয়েছি। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার মাঝে কোন সমস্যা নেই। তার হাদিস গ্রহন করা যায়। আহমাদ বিন হাম্বল বলেন, মুদতারাবুল হাদিস। ৩. ইবরাহীম বিন আবু মায়মুনাহ সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা অপরিচিত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সূরা আত-তাওবাহ ১০৮ নম্বর আয়াত কুবাবাসী সম্পর্কে নাজিল হয়েছে। আয়াতে বলা হয়েছে, সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। বর্ণনায় এসেছে, তারা পানি দিয়ে শৌচ করত; তাই তাদের প্রশংসায় এই আয়াত নাজিল হয়। এখানে মূল শিক্ষা হলো পানি দিয়ে শৌচের গুরুত্ব এবং পবিত্রতার প্রতি ভালোবাসা। হাদিসটি আমাদের শেখায়, পরিচ্ছন্নতার অভ্যাস শুধু শরীরের বিষয় নয়; এটি আল্লাহর পছন্দের সঙ্গে যুক্ত একটি সুন্দর আমল। পানি দিয়ে শৌচ, কুবাবাসী, সূরা তাওবা ১০৮ এবং পবিত্রতা—এসব এই হাদিসের প্রধান অনুসন্ধান শব্দ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুবাবাসীদের পানি দিয়ে শৌচ করার কথা হাদিসে এসেছে।
- পবিত্রতা ভালোবাসা প্রশংসিত গুণ।
- আয়াতে পবিত্রতা অর্জনকারীদের প্রতি আল্লাহর পছন্দের কথা এসেছে।
- দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস দ্বীনি শিক্ষার অংশ।
