৩২/২. অধ্যায়ঃ
কোন বেক্তি নতুন কাপড় পরিধানের সময় যে দুয়া পড়বে।
নতুন কাপড় পরার দোয়া ও পুরোনো কাপড় দানের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩৫৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫৫৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا أَصْبَغُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي . ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ أَوْ أَلْقَى فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سِتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا " . قَالَهَا ثَلاَثًا .
আবূ উমামাহ (রাঃ) বলেন, হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরে বলেন, “আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী মা উওয়ারী বিহি আওরাতী ওয়াতাজাম্মালু বিহি ফী হায়াতী” (সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে এমন বস্ত্র পরিধান করিয়েছেন যা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি এবং আমার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি)। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি নতুন কাপড় পরিধানকালে এ দোয়া পড়বে, “আলহামদু লিল্লাহিল্লাযী কাসানী উওয়ারী বিহি আওরাতী ওয়াতাজাম্মালু বিহি ফী হায়াতী”, অতঃপর পুরাতন কাপড়খানাও রেখে দেয়ার ইচ্ছা করে তা দান করে দেয়, তবে সে জীবিত ও মৃত অবস্থায় আল্লাহর আশ্রয়ে ও আল্লাহর হেফাজতে থাকবে। কথাটি তিনি তিনবার বলেন।
তাহকীক আলবানীঃ দুর্বল।২৮৮৯. তিরমিযী ৩৫৬০ । মিশকাত ৪৩৭৪, আত তা’লীকুর রাগীব ৩/১০০, দঈফাহ ৪৬৪৯, দঈফ আল-জামি’ ৫৮২৭ ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরে আল্লাহর প্রশংসা করেন। তিনি সেই দোয়া বলেন, যার অর্থ হলো—আল্লাহ আমাকে এমন বস্ত্র দিয়েছেন যা দিয়ে আমি লজ্জাস্থান ঢাকি এবং জীবনে সৌন্দর্য লাভ করি। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন: যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পড়ে এবং পুরোনো কাপড় দান করে, সে আল্লাহর আশ্রয়, হেফাজত ও আচ্ছাদনের মধ্যে থাকবে—এ কথা তিনবার বলা হয়েছে। হাদিসটি পোশাককে আল্লাহর নিয়ামত হিসেবে দেখা, লজ্জা ঢাকার গুরুত্ব এবং পুরোনো কাপড় দানের সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নতুন কাপড় পরলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
- পোশাকের একটি মূল কাজ হলো লজ্জাস্থান ঢেকে রাখা।
- পুরোনো কাপড় দান করা কল্যাণকর আমল।
- নিয়ামত পেলে তা আল্লাহর দান হিসেবে মনে রাখা দরকার।
