৩১/৩৬. অধ্যায়ঃ
মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে দুআ’ পড়ে ঝাড়ফুঁক করেছেন এবং তাঁকে যে দুআ’ পড়ে ঝাড়ফুঁক করা হয়েছে
ব্যথার দোয়া: ডান হাত রেখে আল্লাহর আশ্রয় চাওয়া
সুনানে ইবনে মাজাহ : ৩৫২২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫২২
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَبِي وَجَعٌ قَدْ كَادَ يُبْطِلُنِي فَقَالَ لِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " اجْعَلْ يَدَكَ الْيُمْنَى عَلَيْهِ وَقُلْ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ سَبْعَ مَرَّاتٍ " . فَقُلْتُ ذَلِكَ فَشَفَانِيَ اللَّهُ .
উসমান বিন আবুল আস আস-সাকাফী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (ﷺ) এর নিকট মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে অকেজো প্রায় করেছিল। নবী (ﷺ) আমাকে বলেনঃ তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার বলোঃبِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ“বিসমিল্লাহি আউযু বিইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু” (আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার ওয়াসীলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি)।
[৩৫২২] মুসলিম ২২০২, তিরমিযী ২০৮০, আবূ দাউদ ৩৮৯১, আহমাদ ১৫৮৩৪, ১৭৪৪৯, আহমাদ ১৭৫৪, আত তহাবিয়াহ ৭০, সহীহাহ ৩/৪০৪। উক্ত হাদীসের রাবী যুহায়র বিন মুহাম্মাদ সম্পর্কে আবূ হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদীস বর্ণনায় ভুল ও সিকাহ রাবীর বিপরীত হাদীস বর্ণনা করেন। আহমাদ বিন শুআয়ব আন নাসায়ী বলেন, তিনি দুর্বল। ইবনুল আবদুল বার্র আল-আন্দালাসী বলেন, তিনি সকলের নিকট দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২০১৭, ৯/৪১৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক সাহাবী মারাত্মক ব্যথা নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। ব্যথা এত বেশি ছিল যে তিনি প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন। নবীজি তাকে ব্যথার স্থানে ডান হাত রাখতে বলেন এবং সাতবার একটি দোয়া পড়তে শেখান। দোয়ায় আছে—আল্লাহর নামে, আল্লাহর সম্মান ও ক্ষমতার মাধ্যমে আমি যে কষ্ট পাচ্ছি এবং যার ভয় করছি, তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। এই হাদিসের মূল বিষয় হলো ব্যথার দোয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এখানে হাতে রাখার পদ্ধতি, দোয়ার সংখ্যা এবং দোয়ার অর্থ—সবই হাদিসের ভাষায় এসেছে। তাই ব্যথা বা কষ্টের সময় বান্দা আল্লাহর শক্তি ও ক্ষমতার দিকে ফিরে যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ব্যথার সময় আল্লাহর নামে দোয়া করা শেখানো হয়েছে।
- ব্যথার স্থানে ডান হাত রাখা এই হাদিসে এসেছে।
- আল্লাহর সম্মান ও ক্ষমতার মাধ্যমে অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া যায়।
- দোয়াটি সাতবার পড়ার নির্দেশ হাদিসে আছে।
