৩১/৩২. অধ্যায়ঃ

বদনজর

সুন্দর কিছু দেখলে বরকতের দোয়া: বদনজর থেকে সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৫০৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلاَ جِلْدَ مُخَبَّأَةٍ ‏.‏ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلاً صَرِيعًا ‏.‏ قَالَ ‏"‏ مَنْ تَتَّهِمُونَ بِهِ ‏"‏ ‏.‏ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ ‏.‏ قَالَ ‏"‏ عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ ‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الإِنَاءَ مِنْ خَلْفِهِ ‏.‏

আবূ উমামাহ বিন হুনায়ফ (রাঃ), হতে বর্ণিতঃ

আমির বিন রাবি'আ (রাঃ) সাহল বিন হুনাইফ (রাঃ) এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। আমির (রাঃ) বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানশীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি, যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল (রাঃ) বেহুঁশ হয়ে পড়ে গেলেন।তাকে নবী (ﷺ) এর নিকট নিয়ে যাওয়া হল এবং তাঁকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বললো, আমির বিন রাবি'আ কে। তিনি বলেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে।অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন, অতঃপর আমিরকে ওজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা হাঁটু পর্যন্ত ও লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমিরকে পাত্রের (অবশিষ্ট) পানি তার উপর ঢেলে দেয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেয়ার জন্য আমিরকে নির্দেশ দেন।

তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৫০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আমির বিন রাবি‘আ (রাঃ) সাহল বিন হুনাইফ (রাঃ)-কে দেখে তার সৌন্দর্য নিয়ে মন্তব্য করেন। এরপর সাহল (রাঃ) অল্প সময়ের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে যান। নবী (صلى الله عليه وسلم)-কে জানানো হলে তিনি জিজ্ঞেস করেন, কাকে অভিযুক্ত করা হচ্ছে। আমিরের নাম বলা হলে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, কেউ তার ভাইকে কেন বদনজর লাগিয়ে ক্ষতির দিকে ঠেলে দেবে? এরপর তিনি বলেন, কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে তার জন্য বরকতের দোয়া করুক। পরে আমিরকে ওজু করতে বলা হয় এবং সেই পানি সাহলের ওপর ঢালার নির্দেশ দেওয়া হয়। এই হাদিসে বদনজর, বরকতের দোয়া, ভাইয়ের কল্যাণ কামনা এবং নির্দিষ্ট প্রতিকার—এসব বিষয় একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও সুন্দর বা ভালো কিছু দেখলে তার জন্য বরকতের দোয়া করা উচিত।
  • প্রশংসা করার সময় নিজের কথার প্রভাব সম্পর্কে সতর্ক থাকা দরকার।
  • বদনজরের বিষয়ে নবীজি (صلى الله عليه وسلم) নির্দিষ্ট প্রতিকার দেখিয়েছেন।
  • মুমিনের আচরণে ঈর্ষা নয়, ভাইয়ের কল্যাণ কামনা থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন