৩১/১৩. অধ্যায়ঃ

কন্ঠনালীর ব্যথার ঔষধ এবং কন্ঠনালীতে চাপ দেয়া নিষেধ

আলজিহবার ব্যথা ও উদে হিন্দি: শিশু চিকিৎসায় কোমলতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৪৬২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ دَخَلْتُ بِابْنٍ لِي عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ أَعْلَقْتُ عَلَيْهِ مِنَ الْعُذْرَةِ فَقَالَ ‏ "‏ عَلاَمَ تَدْغَرْنَ أَوْلاَدَكُنَّ بِهَذَا الْعِلاَقِ عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ يُسْعَطُ بِهِ مِنَ الْعُذْرَةِ وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ‏.‏ قَالَ يُونُسُ أَعْلَقْتُ يَعْنِي غَمَزْتُ ‏.‏

উম্মু কায়স বিনতু মিহসান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আমার এক পুত্রসহ নবী (ﷺ)-এর নিকট প্রবেশ করলাম। তার আলজিহবার ব্যথার দরুন আমি জোরে চাপ দিয়েছিলাম। তিনি বলেনঃ কেন তোমরা তোমাদের বাচ্চাদের আলজিহবার ব্যথায় এভাবে চাপ দিয়ে কষ্ট দাও? এই চন্দন কাঠ অবশ্যই তোমাদের ব্যবহার করা উচিত। কেননা তাতে সাত ধরনের নিরাময় আছে। আলজিহবার ব্যথায় নাকের ছিদ্রপথে তা প্রবেশ করাতে হবে এবং ফুসফুসের আবরক ঝিল্লীর প্রদাহে তা মুখের ভেতর ঢেলে দিতে হবে। উপরোক্ত হাদিসে মোট ৩টি সানাদের ২টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ উম্মু কায়স বিনত মিহসান (রাঃ) > নবী (ﷺ) সূত্রেও পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।

তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু কায়স বিনত মিহসান (রাঃ)-এর শিশুর আলজিহবার ব্যথার কথা এসেছে। তিনি শিশুর ব্যথার স্থানে চাপ দিয়েছিলেন। তখন নবী (صلى الله عليه وسلم) প্রশ্ন করেন, কেন তোমরা বাচ্চাদের এভাবে কষ্ট দাও। এরপর তিনি চন্দন কাঠ বা উদে হিন্দি ব্যবহারের কথা বলেন এবং জানান যে এতে সাত ধরনের নিরাময় আছে। হাদিসে আলজিহবার ব্যথায় নাকের পথে ব্যবহার এবং ফুসফুসের আবরক ঝিল্লীর প্রদাহে মুখের ভেতর প্রয়োগের কথা এসেছে। এখানে মূল শিক্ষা হলো, শিশুকে কষ্ট দিয়ে চিকিৎসা করা উচিত নয়; বরং যে উপায় কম কষ্টকর ও নির্দেশিত, সে পথে চলা ভালো। ব্যাখ্যা হাদিসের কথাতেই সীমিত রাখা জরুরি। এ কারণে শিশুদের রোগে কঠোর ও কষ্টদায়ক আচরণের বদলে হাদিসে উল্লেখিত কোমল দিকটি বিশেষভাবে চোখে পড়ে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিশুর চিকিৎসায় অযথা কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।
  • হাদিসে উদে হিন্দি বা চন্দন কাঠের ব্যবহারের কথা এসেছে।
  • আলজিহবার ব্যথা ও ফুসফুসের প্রদাহের জন্য আলাদা ব্যবহার পদ্ধতি বলা হয়েছে।
  • রোগের চিকিৎসায় কোমলতা ও বিবেচনা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন