২৯/৫০. অধ্যায়ঃ

পরিমিত আহার উত্তম ও ভুরিভোজ খারাপ

পরিমিত আহার: পেটের এক-তৃতীয়াংশ খাবার রাখার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৪৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ أُمِّهَا، أَنَّهَا سَمِعَتِ الْمِقْدَامَ بْنَ مَعْدِيكَرِبَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الآدَمِيِّ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ غَلَبَتِ الآدَمِيَّ نَفْسُهُ فَثُلُثٌ لِلطَّعَامِ وَثُلُثٌ لِلشَّرَابِ وَثُلُثٌ لِلنَّفَسِ ‏"‏ ‏.‏

মিকদাম বিন মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র ভর্তি করে না। (যতটুকু খাদ্য গ্রহণ করলে পেট ভরে পাত্র থেকে ততটুকু খাদ্য উঠানো কোন ব্যক্তির জন্য দুষণীয় নয়)। যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব, ততটুকু খাদ্যই কোন ব্যক্তির জন্য যথেষ্ট। এরপরও যদি কোন ব্যক্তির নফস (প্রবৃত্তি) জয়যুক্ত হয়, তবে সে তার পেটের এক-তৃতীয়াংশ আহারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

[৩৩৪৯] তিরমিযী ২৩৮০, ইরওয়া ২৩৮০, আত-তালীকুর রাগীব ৩/১২২, সহীহাহ ২২৬৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী শাম বিন আবদুল মালিক আল হিমসী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিসের ব্যাপারে নির্ভরযোগ্য। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৮৩, ৩০/২২৩ নং পৃষ্ঠা) ২. উম্মু মুহাম্মাদ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮০২৭, ৩৫/৩৯৪ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহীহ কিন্তু উম্মু মুহাম্মাদ ও তার মাতার কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৫৪ টি শাহিদ হাদিস রয়েছে, ১২ টি খুবই দুর্বল, ২১ টি দুর্বল, ১০ টি হাসান, ১১ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ২৩৮০, আহমাদ ১৬৭৩৫, শারহুস সুন্নাহ ৪০৪৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসটি খাবারের আদব ও পরিমিত আহারের সবচেয়ে পরিচিত শিক্ষাগুলোর একটি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না। মানুষের জন্য এমন কয়েক লোকমা যথেষ্ট, যা তার মেরুদণ্ড সোজা রাখতে পারে। এরপরও যদি প্রবৃত্তি জয়ী হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে। এই হাদিসে অতিরিক্ত খাওয়া থেকে সতর্ক করা হয়েছে, কিন্তু একেবারে না খাওয়ার কথা বলা হয়নি। বরং শরীর ঠিক রাখার মতো খাবার গ্রহণের শিক্ষা দেওয়া হয়েছে। পরিমিত আহার শরীর, মন ও ইবাদতের জন্য সহায়ক হতে পারে। তাই খাবারের সময় শুধু স্বাদ নয়, সংযমও মনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অতিরিক্ত পেট ভরা খাবার থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
  • শরীর ঠিক রাখার মতো অল্প খাবার যথেষ্ট হতে পারে।
  • খাবার, পানি ও শ্বাসের জন্য পেটে আলাদা জায়গা রাখার শিক্ষা দেওয়া হয়েছে।
  • নফসের চাহিদা থাকলেও সংযম বজায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন