২৯/৪৭. অধ্যায়ঃ

ঘির সাথে ভূষিযুক্ত রুটি

অল্প খাবারে বরকত: উম্মু সুলাইমের দাওয়াতের হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩৪২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا حُمَيْدُ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَنَعَتْ أُمُّ سُلَيْمٍ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ خُبْزَةً وَضَعَتْ فِيهَا شَيْئًا مِنْ سَمْنٍ ثُمَّ قَالَتِ اذْهَبْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَادْعُهُ قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ أُمِّي تَدْعُوكَ ‏.‏ قَالَ فَقَامَ وَقَالَ لِمَنْ كَانَ عِنْدَهُ مِنَ النَّاسِ ‏"‏ قُومُوا ‏"‏ ‏.‏ قَالَ فَسَبَقْتُهُمْ إِلَيْهَا فَأَخْبَرْتُهَا فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ هَاتِي مَا صَنَعْتِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ إِنَّمَا صَنَعْتُهُ لَكَ وَحْدَكَ ‏.‏ فَقَالَ ‏"‏ هَاتِيهِ ‏"‏ ‏.‏ فَقَالَ ‏"‏ يَا أَنَسُ أَدْخِلْ عَلَىَّ عَشْرَةً عَشْرَةً ‏"‏ ‏.‏ قَالَ فَمَا زِلْتُ أُدْخِلُ عَلَيْهِ عَشْرَةً عَشْرَةً فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَكَانُوا ثَمَانِينَ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, উম্মু সুলাইম (রাঃ) নবী (ﷺ) এর জন্য রুটি তৈরি করলেন এবং তাতে কিছু ঘি ঢেলে দিলেন। অতঃপর তিনি (আমাকে) বলেন, তুমি নবী (ﷺ) এর নিকট যাও এবং তাঁকে দাওয়াত দাও। রাবি বলেন, আমি তাঁর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। রাবি বলেন, আমি তাদের আগেই বাড়ি পৌঁছে মাকে এ কথা জানালাম।ইতোমধ্যে নবী (ﷺ) এসে বলেন, তুমি যা তৈরি করেছো, তা নিয়ে এসো। মা বলেন, আমি তো মাত্র আপনার একার পরিমাণ খাবার তৈরি করেছি। তিনি বলেন, তাই দাও। তিনি আরও বলেনঃ হে আনাস! দশজন দশজন করে আমার কাছে ভেতরে পাঠাও। তিনি বলেন, আমি দশজন দশজন করে তাঁর নিকট পাঠাতে থাকি। তারা সবাই আহার করলেন, এমনকি সবাই পরিতৃপ্ত হলেন, আর তারা ছিলেন আশি জন।

[৩৩৪২] সহীহুল বুখারী ৩৫৭৮, ৫৩৮১, ৫৪৫০, ৬৬৮৮, মুসলিম ২০৪০, মুয়াত্তা মালেক ১৭২৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী উসমান বিন আবদুর রহমান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম বুখারী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল।উক্ত হাদিসটি সহীহ কিন্তু উসমান বিন আবদুর রহমান এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৩২ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ১৪ টি খুবই দুর্বল, ৪৩ টি দুর্বল, ৮১ টি হাসান, ৯৩ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩৫৮৭, ৫৩৮১, ৫৪৫০, ৬৬৮৮, মুসলিম ২০৪১, ২০৪২, তিরমিযি ৩৬৩০, দারিমী ৪৩, মুয়াত্তা মালিক ১৭২৪, আহমাদ ১২০৮২, ১২৮৭০, ১৩০১৫, ১৩১৩৫, ১৪৬১০, ১৪৬২৭, মু'জামুল আওসাত ২৭৬৫, ২৯০৭, ৩১০৫, ৩২৭৬, ৩৯৭৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে অল্প খাবারে বরকত এবং দাওয়াতের সুন্দর শিক্ষা আছে। উম্মু সুলাইম (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর জন্য রুটি বানিয়ে তাতে কিছু ঘি দেন। তিনি আনাস (রাঃ)-কে নবী (صلى الله عليه وسلم)-কে দাওয়াত দিতে পাঠান। আনাস (রাঃ) গিয়ে দাওয়াত দিলে নবী (صلى الله عليه وسلم) শুধু নিজে আসেননি, সঙ্গে থাকা লোকদেরও উঠতে বলেন। উম্মু সুলাইম (রাঃ) জানান, তিনি তো শুধু নবী (صلى الله عليه وسلم)-এর একার জন্য খাবার তৈরি করেছেন। নবী (صلى الله عليه وسلم) খাবার আনতে বলেন এবং আনাস (রাঃ)-কে দশজন করে মানুষ ভেতরে পাঠাতে বলেন। সবাই খেতে থাকে, এমনকি আশি জন পরিতৃপ্ত হয়। এই বর্ণনায় খাবারের বরকত, নবী (صلى الله عليه وسلم)-এর মর্যাদা এবং মেহমানদারির এক কোমল ছবি ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ চাইলে অল্প খাবারেও বরকত দিতে পারেন।
  • দাওয়াত ও মেহমানদারি ইসলামী আদবের সুন্দর অংশ।
  • নবী (صلى الله عليه وسلم) নিজের সাথে থাকা লোকদেরও খাবারে শরিক করেছেন।
  • খাবার কম মনে হলেও আল্লাহর ওপর ভরসা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন