২৯/২৯. অধ্যায়ঃ
ভুনা গোশ্ত
গোশত খাওয়ার পর ওজু: মসজিদে ভুনা গোশত খাওয়ার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৩৩১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩৩১১
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ زِيَادٍ الْحَضْرَمِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ الْجَزْءِ الزُّبَيْدِيِّ، قَالَ أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ طَعَامًا فِي الْمَسْجِدِ لَحْمًا قَدْ شُوِيَ فَمَسَحْنَا أَيْدِيَنَا بِالْحَصْبَاءِ ثُمَّ قُمْنَا فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ .
আবদুল্লাহ ইবনুল হারিস ইবনুল হারিস ইবনুল জাযই আয-যুবায়দী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মসজিদে বসে ভুনা গোশত খেয়েছি, অতঃপর কাঁকরে হাত মুছে দাঁড়িয়ে সালাত পড়েছি, কিন্তু (গোশত খাওয়ার কারণে পুনরায়) ওজু করিনি।
তাহকীক আলবানীঃ হাত মুছার কথা ব্যতীত সহীহ।[৩৩১১] আহমাদ ১৭২৪৯, ১৭২৫৭। তাহকীক আলবানীঃ হাত মুছার কথা ব্যাতিত সহীহ। উক্ত হাদিসের রাবী ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল। আবু কাসিম বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার কিতাব সমূহ পুড়ে যাওয়ার পর হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। বিশর ইবনুস সারী বলেন, যদি তার সাথে আমার সাক্ষাৎ হত তবে আমি তার থেকে কোন হাদিস গ্রহন করতাম না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫১৩, ১৫/৪৮৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, সাহাবীরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে মসজিদে বসে ভুনা গোশত খেয়েছেন। এরপর তারা কাঁকরে হাত মুছে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, কিন্তু গোশত খাওয়ার কারণে আবার ওজু করেননি। এই বর্ণনায় দুটি বিষয় স্পষ্ট: মসজিদে খাবার খাওয়ার ঘটনা এসেছে, এবং ভুনা গোশত খাওয়ার পর নতুন ওজু না করার ঘটনাও এসেছে। তবে হাদিসে শুধু এই নির্দিষ্ট ঘটনার কথা আছে। তাই গোশত খাওয়ার পর ওজু হাদিস ব্যাখ্যা করতে হলে একই সীমার মধ্যে থাকা ভালো। এখানে পরিচ্ছন্নতার জন্য হাত মোছার কথাও এসেছে, যা খাবারের পর পরিষ্কার থাকার দিকে ইঙ্গিত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুনা গোশত খাওয়ার পর সাহাবীরা নতুন ওজু করেননি।
- খাবারের পর হাত পরিষ্কার করার বিষয়টি বর্ণনায় এসেছে।
- মসজিদে খাবার খাওয়ার সময় পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ।
- হাদিসের ঘটনা থেকে অতিরিক্ত কথা যোগ করা উচিত নয়।
