২৯/২৩. অধ্যায়ঃ

আহার পরিবেশন করা

খাবারের ক্ষেত্রেও সত্যবাদিতা: ক্ষুধা ও মিথ্যা একসাথে নয়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৯৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّ ثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِطَعَامٍ فَعُرِضَ عَلَيْنَا فَقُلْنَا لاَ نَشْتَهِيهِ ‏.‏ فَقَالَ ‏ "‏ لاَ تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا ‏"‏ ‏.‏

আসমা’ বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) এর জন্য খাদ্যদ্রব্য আনা হলো। তা আমাদের সামনে পরিবেশন করা হলে আমরা বললাম, আমাদের ক্ষুধা নেই। তখন তিনি বলেনঃ মিথ্যা ও ক্ষুধা একত্র করো না (পেটে ক্ষুধা রেখে খেতে অস্বীকার করো না)।

[৩২৯৮] আহমাদ ২৭০১২, ২৭০২০, ২৭০৪৪, আদাবুয যিফাফ ১৮ নং পৃষ্ঠা, মিশকাত ৪৩৫৬, রাওদুন নাদীর ১৫২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাবারের সময় সত্যবাদিতার শিক্ষা এসেছে। আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর জন্য খাবার আনা হলো। খাবার তাদের সামনে রাখা হলে তারা বললেন, আমাদের ক্ষুধা নেই। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, মিথ্যা ও ক্ষুধা একত্র করো না। অর্থাৎ পেটে ক্ষুধা রেখে শুধু মুখে খেতে অস্বীকার করা ঠিক নয়। হাদিসটি খুব সহজ, কিন্তু শিক্ষা গভীর। অনেক সময় লজ্জা, ভদ্রতা বা সামাজিক কারণে মানুষ সত্য গোপন করে। কিন্তু খাবারের মতো সাধারণ বিষয়েও সত্য বলা গুরুত্বপূর্ণ। এখানে কাউকে জোর করে খাওয়ানোর কথা নয়; বরং নিজের বাস্তব অবস্থা নিয়ে মিথ্যা না বলার শিক্ষা দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারের ক্ষেত্রেও সত্য বলা গুরুত্বপূর্ণ।
  • ক্ষুধা থাকা সত্ত্বেও মিথ্যা করে অস্বীকার করা উচিত নয়।
  • লজ্জা বা ভদ্রতার নামে মিথ্যা বলা থেকে সাবধান থাকা দরকার।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দৈনন্দিন ছোট ঘটনাতেও সত্যবাদিতা শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন