২৯/১৩. অধ্যায়ঃ

খাবারের গ্রাস নীচে পড়ে গেলে

পড়ে যাওয়া লোকমা: ময়লা সরিয়ে খাওয়ার নববী আদব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২৭৮

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ بَيْنَمَا هُوَ يَتَغَدَّى إِذْ سَقَطَتْ مِنْهُ لُقْمَةٌ فَتَنَاوَلَهَا فَأَمَاطَ مَا كَانَ فِيهَا مِنْ أَذًى فَأَكَلَهَا فَتَغَامَزَ بِهِ الدَّهَاقِينُ فَقِيلَ أَصْلَحَ اللَّهُ الأَمِيرَ إِنَّ هَؤُلاَءِ الدَّهَاقِينَ يَتَغَامَزُونَ مِنْ أَخْذِكَ اللُّقْمَةَ وَبَيْنَ يَدَيْكَ هَذَا الطَّعَامُ ‏.‏ قَالَ إِنِّي لَمْ أَكُنْ لأَدَعَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِهَذِهِ الأَعَاجِمِ إِنَّا كُنَّا نَأْمُرُ أَحَدَنَا إِذَا سَقَطَتْ لُقْمَتُهُ أَنْ يَأْخُذَهَا فَيُمِيطَ مَا كَانَ فِيهَا مِنْ أَذًى وَيَأْكُلَهَا وَلاَ يَدَعَهَا لِلشَّيْطَانِ ‏.‏

মা’কিল বিন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন যে, একদা তিনি সকালের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তার একটি গ্রাস (লুকমা) নিচে পড়ে গেল। তিনি তা তুলে নিয়ে তার ময়লা দূর করে আহার করেন। এতে অনারব কৃষকরা চোখ টিপাটিপি করতে লাগল। বলা হলো, আল্লাহ নেতাকে কল্যাণের সাথে রাখুন। নিচে পতিত খাবার তুলে নেওয়ায় এসব কৃষক আপনার প্রতি চোখ টিপাটিপি করছে। তিনি বলেন, এসব অনারবের কারণে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শ্রুত কথা ত্যাগ করতে প্রস্তুত নই। আমাদের মধ্যে কারো খাবারের গ্রাস পড়ে গেলে তাকে নির্দেশ দেয়া হতো যে, সে যেন তা তুলে নিয়ে তার ময়লা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্যে ফেলে না রাখে।

[৩২৭৮] দারেমী ২০২৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সুওয়ায়দ বিন সাঈদ সম্পর্কে আবুল হাসান বিন সুফইয়ান আল-কুফী বলেন, তিনি দুর্বল। আবুল কাসিম আল-বাগাবী বলেন, তিনি হুফফাযদের একজন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক তাদলীস করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬৪৩, ১২/২৪৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। একজন সাহাবী সকালের খাবার খাচ্ছিলেন, তখন তাঁর একটি লোকমা পড়ে যায়। তিনি তা তুলে ময়লা দূর করে খেয়ে নেন। কিছু অনারব কৃষক এতে চোখ টিপাটিপি করলেও তিনি বলেন, তাদের কারণে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শোনা কথা ছাড়বেন না। এরপর তিনি জানান, কারো লোকমা পড়ে গেলে তা তুলে, ময়লা দূর করে খেতে বলা হতো এবং শয়তানের জন্য ফেলে রাখতে বলা হতো না। এই হাদিসে খাবারের প্রতি সম্মান, অপচয় থেকে বাঁচা এবং মানুষের কটাক্ষে সুন্নত না ছাড়ার শিক্ষা আছে। তবে ময়লা দূর করার কথাও স্পষ্ট আছে, তাই পরিচ্ছন্নতার দিকটি এখানে গুরুত্বপূর্ণ। হাদিসে ময়লা দূর করার কথা থাকায় বোঝা যায়, অন্ধভাবে নয়; পরিষ্কার করে খাওয়ার কথা বলা হয়েছে। তাই এতে পরিচ্ছন্নতা, অপচয় রোধ ও সুন্নত মানার দৃঢ়তা একসঙ্গে আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার পড়ে গেলে ময়লা সরিয়ে নেওয়ার শিক্ষা এসেছে।
  • মানুষের কটাক্ষের কারণে নববী শিক্ষা ছাড়তে নেই।
  • খাবার অকারণে ফেলে রাখা অপচয়ের দিকে নিয়ে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন