২৭/৭. অধ্যায়ঃ
দুগ্ধবতী পশু যবেহ করা নিষেধ
দুগ্ধবতী পশু যবেহ না করার হাদিস ও প্রাণীর প্রতি দয়া
সুনানে ইবনে মাজাহ : ৩১৮০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৮০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، ح وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، جَمِيعًا عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى رَجُلاً مِنَ الأَنْصَارِ فَأَخَذَ الشَّفْرَةَ لِيَذْبَحَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِيَّاكَ وَالْحَلُوبَ " .
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক আনসার ব্যক্তির নিকট এলেন। সে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য পশু যবেহ করতে ছুরি নিলো। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেনঃ সাবধান! দুগ্ধবতী পশু যবেহ করো না।
[৩১৮০] মুসলিম ২০৩৮, তিরমিযী ২৩৬৯, যইফাহ ৪৭১৯ নং হাদিসের অনুরূপ। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী খালফ বিন খালিফাহ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। তিনি কিছু কিছু রেওয়ায়াতে ভুল করেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৭০৭, ৮/২৮৪ নং পৃষ্ঠা) ২. ইয়াযীদ বিন কায়সান সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট হাফিয নয়। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমি আশা করি তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৪১, ৩২/৩২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক আনসার ব্যক্তির কাছে গেলেন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্য পশু যবেহ করতে ছুরি নিলেন। কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে সতর্ক করে বললেন, দুগ্ধবতী পশু যবেহ করো না। এখানে মূল শিক্ষা হলো, অতিথি আপ্যায়ন বা ভালো কাজের আগ্রহ থাকলেও তা যেন অযথা ক্ষতি ডেকে না আনে। দুধ দেয় এমন পশু শুধু গোশতের উৎস নয়, তার দুধ থেকেও উপকার পাওয়া যায়। তাই যবেহের বিধান বুঝতে গিয়ে প্রাণীর উপকার, মানুষের প্রয়োজন এবং দায়িত্বশীল আচরণ—এসব বিষয় সামনে আসে। এই বর্ণনা প্রাণীর প্রতি দয়া, সতর্কতা এবং হালাল উপায়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অতিথি আপ্যায়নের জন্যও এমন পশু বেছে নেওয়া উচিত নয়, যার দুধ থেকে উপকার পাওয়া যাচ্ছে।
- যবেহের আগে পশুর অবস্থা দেখা ও চিন্তা করা দায়িত্বশীল আচরণের অংশ।
- প্রাণীর প্রতি দয়া ইসলামী আদবের একটি স্পষ্ট শিক্ষা।
